অভয়নগরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৪
যশোরের অভয়নগর উপজেলায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী ঢাকুরিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দৈনিক পত্রিকার পরিচয়পত্র, সিল, একটি পিএম টিভির লোগোসহ বুম, লাঠি, ভিজিটিং কার্ড, তথ্য প্রাপ্তির আবেদন ফরম ও নগদ টাকা।
তা ছাড়া পুলিশ জব্দ করেছে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৩-৪৩২৯) ও দুটি ওয়াকিটকি।
আটকরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালী এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ইতি (২২), সহযোগী একই থানার গোয়ালখালী এলাকার এসএম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৪), খুলনার দৌলতপুর থানার দক্ষিণ পাবলা এলাকার নূর মোহাম্মদের ছেলে শাহাদাত হোসেন (৩৫) ও কোটচাঁদপুরের অলকদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম যুগান্তরকে জানান, মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্তবর্তী ঢাকুরিয়া বাজারে এক নারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছিল। তাদের আচরণ সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে এক নারী ও তিন পুরুষকে একটি প্রাইভেটকারসহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিভিন্ন পত্রিকার সাংবাদিক দাবি করেন এবং পরিচয়পত্র দেখান। এসময় তাদের ব্যাগ তল্লাশি করা হলে দুটি সিল, একটি পিএম টিভির লোগোসহ বুম, দুটি লাঠি, অসংখ্য ভিজিটিং কার্ড, তথ্য প্রাপ্তির দুটি আবেদন ফরম ও নগদ ২৯ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।
ওসি আরও জানান, একটি প্রতারকচক্র ম্যাজিস্ট্রেট পরিচয়ে গত ২৩ আগস্ট অভয়নগরের প্রেমবাগ গেটের দুই হোটেল মালিক ও মাগুরা বাজারের এক রাইস মিল মালিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
মঙ্গলবার ওই প্রতারকচক্র ঢাকুরিয়া বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান করছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন, এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
রাতে আটকদের সামনে অভিযোগকারী ওই তিন ব্যবসায়ীকে আনা হলে দধিঘরের মালিক মতিয়ার রহমান বলেন, জান্নাতুল ফেরদাউস ইতি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই লাখ টাকা জরিমানা করলে অবশেষে পাঁচ হাজার টাকা দিয়ে আমি মুক্তি পাই। প্রেমবাগের বনলতা সুইটসের মালিক মুরাদ হোসেন জানান, এই নারীসহ আটক তিন ব্যক্তি আমার দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেন। আমি ১০ হাজার টাকা দিলে তারা চলে যায়।
মাগুরা গ্রামের রাইস মিল মালিক আবদুল মজিদ জানান, গত ২৩ আগস্ট বিকালে এই আটক চারজন আমার মিলে নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। কাগজপত্র ও পরিবেশ অধিদফতরের লাইসেন্স নাই এমন অভিযোগে তারা দুই লাখ টাকা দাবি করেন। এসময় বাকবিতণ্ডার শুরু করলে তারা বেরিয়ে যায়।
আটকরা জানান, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিলেও নিজেদের ম্যাজিস্ট্রেট দাবি করিনি। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা