সড়কে সন্তান প্রসব, সেবা দিলো পুলিশ
কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন সড়কেই সন্তান প্রসব করেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক তরুণী। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সন্তান প্রসবের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-২৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। কিন্তু কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এক পর্যায়ে সন্তান প্রসব হলে আশেপাশের লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে সদর মডেল থানার পুলিশ। কিন্তু প্রসূতি ও বাচ্চাটি ধরতে কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে সদর থানার গাড়ি চালক কনস্টেবল চন্দন আর্চায্য সৈকত অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে প্রসবকালীন সময়ে বাচ্চাটি হাতে তুলে প্রসূতি মায়ের সেবা দেন। পরে নবজাতকসহ মাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরোয়ার কাবেরী বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে ওসি প্রদীপ, লিয়াকতসহ কিছু পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে বাহিনীটি। চারদিকে চলছে নানা সমালোচনা। এরই মাঝে একজন মানসিক ভারসাম্যহীন প্রসূতির সেবাতেও কিন্তু এগিয়ে এলেন কনস্টেবল সৈকতসহ কিছু পুলিশ সদস্য। প্রজাতন্ত্রের সেবক পুলিশ বাহিনীতে এমন সদস্যরা আছেন বলেই, ওসি প্রদীপদের শত অপকর্মের মাঝেও আমরা স্বপ্ন দেখি সমৃদ্ধ আগামীর।
সদর থানার ওসি খায়রুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। সে সময় সহযোগিতার জন্য কোন নারীকে না পাওয়ায় পুলিশ সদস্যরা বিনা সংকোচে মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা