যমুনায় পিকনিকের নৌকা ডুবে ৫ যুবক নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের অদূরে সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের গোপালপুরের ৫ যুবক নিখোঁজ হয়েছেন।
এরা হলেন- উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) ও কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ বিষয়টি গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন।
নিখোঁজের ঘটনায় আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ বিষয়ে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. মনজিরুল হক বিডি২৪লাইভ কে মুঠোফোনে বলেন, গতকাল বুধবার বিকালর নৌকা ডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেদিন তাদের খোঁজ পাওয়া যায়নি। পরদিন আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। কিন্তু নদীতে পানির তীব্র স্রোত থাকায় নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি।
নিখোঁজ ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পিকনিকের আয়োজন করেন ওই গ্রামের ২২ জন যুবক। গত বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই নৌকা ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যান তারা। এরপর সেতু পশ্চিম পাড়ের মতিয়ার ঘাটে নেমে দুপুরের খাবার শেষে বিকালে চায়না বাঁধ নামক এলাকায় ঘুরতে যায়। পরে গোপালপুরে ফেরার পথে বিকেল ৫ টার দিকে সিরাজগঞ্জের চায়না বাঁধের অধূরে পানির প্রবল স্রোত আর ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ আরোহী সাঁতরে নদীর পাড়ে নিরাপদ স্থানে পৌঁছালেও ওই ৫ জন নিখোঁজ হন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা