গোপালগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
গোপালগঞ্জের নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বন্যার আশংকা করছেন জেলার বিভিন্ন গ্রামবাসী। ইতোমধ্যে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্ততঃ ৫ইউনিয়নের ১০গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-ঘাটও তলিয়ে গেছে এসব এলাকার। কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৫০ টি পরিবার আশ্রয় নিয়েছে এবং সদর উপজেলার উলপুর ইউনিয়নের ১৫টি পানিবন্দি পরিবার উলপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে।
জানাগেছে, সদর উপজেলার উলপুর,নিজড়া, হরিদাশপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার সিংগা ও হাতিয়াড়া ইউনিয়নের এসব গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
এসব পানিবন্দি লোকজন জানান, গত ২/৩দিন তাদের বাড়ির মধ্যে পানি প্রবেশ করেছে। গবাদি পশু ও হাঁস-মুরগী নিয়ে তারা বেকায়দায় পড়েছেন। এদিকে তাদের বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় রান্না-বান্নাও করতে পারছেন না। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে খুবই সমস্যায় রয়েছেন তারা।
সদর উপজেলার নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ও উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল জানান, হঠাৎ করে তাদের ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি ডুকে পড়ে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। তারা আজ বৃহস্পতিবার দুর্গত বেশ কিছু মানুষ জনের মধ্যে চাল ও শুকনা খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা বিতরন করেন।
মধুমতি নদীর পানি বিপদ সীমার ৪৯ সেন্টিমিটার এবং বিল রুট ক্যানেলের পানি ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছে।
ইতোমধ্যে দূর্গতদের সাহায্যের জন্য দেড়শ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রান দেয়া শুরু হয়েছে। সার্বক্ষনিকভাবে জেলার সর্বত্র খোঁজ খবর রাখা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা