হবিগঞ্জের পশু হাটগুলোতে করোনাভাইরাসের প্রভাব
আর কয়েক দিন পরই ঈদ-উল-আজহা। সবকিছুর মতোই করোনাভাইরাসের মারাত্মক প্রভাব পড়েছে ঈদ-উল-আজহা উপলক্ষে বসা হবিগঞ্জের পশুর হাটগুলোতে। সবগুলো হাট ক্রেতাশূন্য। গরুর দামও কম। এতে বিক্রেতারা চিন্তায় থাকলেও কম দামে গরু কিনতে পেরে অনেক ক্রেতা খুশি। জেলার কোনো হাটেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরেজমিনে এসব চিত্র দেখা যায়।
জেলার সবচেয়ে বড় পশুর হাট বসে শহরের গরুর বাজারে। গত বছর এই হাট দেশি গরুর দখলে ছিল। ভারতীয় গরু ছিল কম। এখানে ঈদের আগে সপ্তাহে মঙ্গল ও শুক্রবার দু'টি হাট বসে। ঈদের আগের দিন বাধ্যতামূলক হাট বসে। প্রতিটি হাটে অন্তত লাখ খানেক গরু ওঠে। হাট এলাকা ছাড়িয়ে বাজার বিস্তৃত হয় উত্তর-পশ্চিমে খোয়াই নদীর তীরে কামড়াপুর সেতু, পূর্বে পুরান বাজার, দক্ষিণে কালিগাছ তলা এবং উত্তরে কামড়াপুর বাইপাস সড়ক পর্যন্ত।
করোনাভাইরাসের কারণে এ বছর বাজারে দেখা মিলছে শুধু কিছু দেশি গরু। বাজারের ভেতরের অংশই পূর্ণ হচ্ছে না। এ বছর জেলায় মোট ৬০টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ১৪টি স্থায়ী। দূর-দূরান্ত থেকে এসব হাটে আসা ব্যবসায়ীদের ক্রেতার অভাবে গরু বিক্রি করতে না পেরে এবার হতাশ হয়ে ফিরতে হচ্ছে। করোনায় কিছু বিক্রেতা থাকলেও নেই তেমন কোনো ক্রেতা। তাদের আশা শেষ মুহূর্তে হয়তো বাজার জমে উঠবে। হবিগঞ্জ পৌর পশুর হাটের ম্যানেজার মুকুল আচার্য বলেন, গরু বাজারে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে গরু বিক্রি হচ্ছে। তবে বাজারে এবার ক্রেতা নেই। বিক্রেতার সংখ্যাও কম। এ বছর ইজারার মূলধন পাওয়া দুষ্কর হয়ে যাবে।
গরুর পাইকারি ব্যবসায়ী সদর উপজেলার গজারিয়াকান্দি গ্রামের জবেদ আলী বলেন, করোনাভাইরাস আতঙ্কে ক্রেতারা বাজারে গরু কিনতে আসছেন না। অনেকে গ্রামাঞ্চল থেকে পশু কিনছেন। এবার প্রতিটি গরুতে দাম কমেছে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা। আগামী মঙ্গল ও শুক্রবার বাজারগুলো জমে উঠতে পারে বলে আশা করছি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এবার তিন হাজার খামারে ৩৫ হাজার গরু, আট হাজার ছাগল ও চার হাজার ভেড়া লালন পালন করা হয়েছে। এছাড়া কৃষক পর্যায়ে লালন পালন করা হয়েছে আরও ৩৫ হাজার গরু। সব মিলিয়ে এবার প্রায় ৭০ হাজার গরু জেলায় কোরবানির জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, জেলার উৎপাদিত গরু থেকে ৮০ শতাংশ চাহিদা পূরণ হয়। বাকিগুলো আসে বাইরে থেকে। এবার গরুর দাম কম। শেষ পর্যন্ত যদি বাজারের এমন অবস্থা থাকে তবে অনেক খামারিকে পথে বসতে হবে। শুধু তাই নয়, হাটের অনেক ইজারাদার ক্ষতিগ্রস্ত হবেন। আশা করছি শেষ মুহূর্তে বাজার জমে উঠবে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, এবার জেলা স্থায়ী ১৪টি ও অস্থায়ী ৪৫টি পশুর হাট বসেছে। হাটগুলোতে জেলা পুলিশের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা