২১ জেলার বন্যায় ১১১ জনের মৃত্যু
দেশের ২১ জেলায় চলমান বন্যাজনিত কারণে আক্রান্ত এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া সাপের কামড় ও পানিতে ডোবাসহ নানা কারণে মানুষের মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত সময়ে বন্যায় দেশের ২১ জেলায় ১১১ জনের মৃত্যু হয়। মোট মৃতের সর্বোচ্চ সংখ্যক ৮৯ জনের মৃত্যু হয় পানিতে ডুবে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন, সাপের কামড়ে ১২ জন, বজ্রপাতে আটজন এবং অন্যান্য কারণে একজনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে আটজন এবং সাপের কামড়ে তিনজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশের ২১ জেলা বন্যায় আক্রান্ত। জেলাগুলো হলো-লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, ফেনী, ঢাকা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।
এসব জেলার ১৬৮টি উপজেলার মধ্যে ৭৮টি দুর্গত উপজেলা রয়েছে। এসব জেলা-উপজেলার এক হাজার ৫৩৫টি ইউনিয়নের মধ্যে ৪০১টি ইউনিয়ন আক্রান্ত। এ সকল এলাকায় মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৪৪৩টি। বর্তমানে এসব এলাকায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এক হাজার ৭৬৬টি মেডিকেল টিম কাজ করছে।
বন্যা আক্রান্ত ২১ জেলায় গত ৩০ জন থেকে ২৫ জুলাই পর্যন্ত সময়ে ডায়রিয়া চার হাজার ২০৯ জন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় এক হাজার ১১১ জন, বজ্রপাতে ৩৮ জন, সাপের কামড়ে ২৬ জন, পানিতে ডুবে ৯২ জন, চর্মরোগে এক হাজার ৪৫৬ জন, চোখের প্রদাহে ২৪৪ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ২৭২ জন এবং অন্যান্য রোগে দুই হাজার ১৮ জনসহ মোট ৯ হাজার ৪৬৬ জন আক্রান্ত হন।
এ পর্যন্ত মৃত্যুবরণকারী ১১১ জনের মধ্যে লালমনিরহাটে ১০ জন, কুড়িগ্রামে ২০ জন, গাইবান্ধায় ১০ জন, নীলফামারীতে দুইজন, রংপুরে তিনজন, সুনামগঞ্জে ১০ জন, বগুড়ায় ২৭ জন, টাঙ্গাইলে ১৩ জন, মানিকগঞ্জে আটজন, নেত্রকোনায় পাঁচজন এবং শরীয়তপুরে একজনের মৃত্যু হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা