কুমিল্লায় ৩৭৮ হাটে পশু বেচাকেনা শুরু আজ
আজ থেকে কুমিল্লার ৩৭৮টি হাটে পশু বেচাকেনা শুরু হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব হাট চলবে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে হাটের বিকল্প হিসেবে অনলাইনেও ব্যবস্থা করা হয়েছে পশু ক্রয়-বিক্রয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় ২০টি, সদর দক্ষিণে ২৩টি, লালমাইয়ে একটি, বরুড়ায় ৪১টি, ব্রাহ্মণপাড়ায় ২০টি, নাঙ্গলকোটে ৩২টি, মনোহরগঞ্জে ২১টি, দেবিদ্বারে ৩০টি, চৌদ্দগ্রামে ৩৫টি, লাকসামে ২১টি, দাউদকান্দিতে ২১টি, তিতাসে ১৪টি, হোমনায় ১৮টি, বুড়িচংয়ে ২৫টি, চান্দিনায় ১৫টি, মুরাদনগরে ৩৪টি, মেঘনায় ০৭টি স্থানে বসছে কোরানীর পশুর হাট। ৩৭৮টি কোরবানীর পশুর হাটের মধ্যে স্থায়ী হাট রয়েছে ৩৮টি এবং কোরবানী উপলক্ষে অস্থায়ী হাট বসানো হয়েছে ৩৪০টি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইজারাদারদের দূরত্ব বজায রেখে পশুর হাট বসানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন থেকে। কুমিল্লা জেলায় এ বছর খামারী ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। কুমিল্লায় কোরবানীর পশুর সংকট পরবে না বলে আশাবাদী প্রশাসন। মানুষের জনসমাগম কমাতে কোরানীর পশু বিক্রি করার জন্য অ্যাপস চালু করেছে জেলা প্রশাসন। তবে হাটে জনসমাগম হ্রাস এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কীভাবে হাটে ক্রয়-বিক্রয় চলবে জেলা প্রশাসন ইজারাদারদের সেই নির্দেশনাও ইতিমধ্যে দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর বাসসকে জানান, কুমিল্লায় কোরবানীর পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা দুর্যোগের কারণে হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবে জেলা প্রশাসন। বিকল্প হিসেবে অনলাইনে পশু ক্রয় করার জন্য পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক বলেন, ‘অ্যাপস চালু করা হয়েছে। অ্যাপসে পশুর সম্পর্কিত সকল ডেটা সংরক্ষণ রয়েছে। তাই ইচ্ছে করলে পশুর হাটে না গিয়েও ঘরে থেকে পশু ক্রয় করা যাবে।
জেলা প্রািণসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাসসকে বলেন, খামারি ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। এখন পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৯ লাখ টাকার পশু অনলাইনে কেনাবেচা হয়েছে।
হাটের নিরাপত্তার বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বাসসকে বলেন, সবগুলো হাটে পুলিশি নজরদারি থাকবে। হাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা