‘ব্লাক ডায়মন্ডে’র ওজন ৩৬ মণ
গায়ের রং কুচকুচে কালো। দৈর্ঘ্য ৯ ফুটের বেশি। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। সাড়ে চার বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং এলাকার মো. শরিফ ঢালী। গায়ের রঙের কারণে তিনি গরুটির নাম দেন ‘ব্লাক ডায়মন্ড’।
‘ব্লাক ডায়মন্ডে’র ওজন ৩৬ মণ। করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাট কতটুকু জমবে তা নিয়ে শঙ্কা থাকলেও ব্লাক ডায়মন্ডকে ২০ লাখ টাকায় বিক্রি করতে চান গরুর মালিক। ব্লাক ডায়মন্ডই জেলার সবচেয়ে বড় গরু বলে ধারণা করছেন খামারিরা। গরুটি দেখতে প্রতিদিন অনেকে ভিড় করছেন শরিফ ঢালীর বাড়িতে।
শরিফ ঢালী জানান, সারে চার বছর আগে সরকারিভাবে ব্রাহমা জাতের বীজের মাধ্যমে তার পালিত গাভী থেকে জন্ম নেয় ব্লাক ডায়মন্ড। জন্মের পর গরুটির ওজন ছিল প্রায় দুই মণ। এরপর দেশীয় পদ্ধতিতে এটাকে মোটাতাজা করার প্রক্রিয়া শুরু করেন।
ব্লাক ডায়মন্ডের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভূষি ও ধানের কুরা, ভুট্টা, ডালের গুঁড়া, তৈল বীজের খৈল, ছোলা, আলু, কলা, কাঁঠাল ও খুদের ভাত । সব মিলিয়ে গরুটি প্রতিদিন গড়ে ৮০০ টাকার প্রায় এক মণ খাবার খায়।
শরিফ ঢালী বলেন, ‘এ ধরনের গরু লালন-পালন অনেকে খরচ। পরিবারের একজন সদস্যের মতো করে আমরা গরুটি পালন করেছি। তাকে পালতে অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে। তাকে বড় করতে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে।’
কাউসার আহম্মেদ নামে এক ব্যক্তি মাদারিপুর থেকে এসেছেন গরুটি দেখতে। তিনি বলেন, ‘এক আত্মীয়র মাধ্যেমে জানতে পারি এখানে এত বড় একটা গরু আছে। তাই দেখতে এসেছি। দর-দামে মিললে গরুটি কিনতে পারি।’
মো. নাছির হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘যারা গোবাদি পশু পালন কিনতে চায় শরীফ ঢালী তাদের অনুসরণীয় হতে পারেন। তিনি দেখিয়েছেন একটি পশুর মাধ্যেমে কীভাবে লাখপতি হওয়া যায়। সাবলম্বী হতে অনেক গরুর দরকার নেই। ব্লাক ডায়মন্ডের মতো ২-১টা হলেই যথেষ্ট।
টঙ্গিবাড়ী উপজেলার ভেটেরিনারি সার্জন মো. কামরুল হাসান সৈকত বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে যে সব পশু প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে তার মধ্যে শরিফ ঢালীর ব্লাক ডায়মন্ডটি সবচেয়ে বড়। আশা করছি, মালিক প্রত্যাশীত দামে গরুটি বিক্রি করতে পারবেন।’
তিনি জানান, ব্রাহমা জাতের কয়েকটি পশু পালনের মাধ্যেমে যে কেউ আর্থিকভাবে লাভবান হতে পারে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা