তিন প্রজন্মের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেডের মাধ্যমে নতুন মোবাইল অভিজ্ঞতা দিবে স্যামসাং
লক্ষাধিক গ্যালাক্সি ডিভাইসে তিন প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) উন্নত করার মাধ্যমে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম মোবাইল অভিজ্ঞতা প্রদানের প্রতি জোরদার করেছে স্যামসাং ইলেকট্রনিকস।
এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট, হেড অব সফটওয়্যার প্ল্যাটফর্ম টিম, মোবাইল কমিউনিকেশনস বিজনেস জ্যাংইয়ুন ইউন বলেন, ‘গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকালে ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে তাদের ডিভাইসগুলো ব্যবহার করে থাকে, তাই তাদের হাতে থাকা ডিভাইগুলোকে সুরক্ষিত রাখতে এবং এতে আকর্ষণীয় নতুন ফিচার আনতে আমরা কাজ করে যাচ্ছি। গ্যালাক্সি ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৃতীয় প্রজন্ম পর্যন্ত উন্নীতকরণের মাধ্যমে আমরা আমাদের গ্যালাক্সি ডিভাইসগুলোর দীর্ঘস্থায়ীত্ব বাড়িয়ে দিচ্ছি এবং সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের সহজ ও সুরক্ষিত মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উদাহরণস্বরূপ বলা যায়, গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেয়া অ্যান্ড্রয়েড ১০ চালিত গ্যালাক্সি এস২০ সিরিজ ব্যবহারকারীদের ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতাদানে অ্যান্ড্রয়েড ১১ থেকে তিনটি ওএস আপগ্রেড পাবে। গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো প্রথম গ্যালাক্সি ডিভাইস হিসেবে এ বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১১ আপগ্রেড পাবে। এরপর অন্যান্য ডিভাইসগুলোতে খুব শিগগিরই এ উন্নত সংস্করণের অপারেটিং সিস্টেমটি চলে আসবে। গ্যালাক্সি ডিভাইস তৈরিতে এবং ব্যবহারকারীদের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে স্যামসাং বিশ্বব্যাপী অংশীদারদের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্যান্য গ্যালাক্সি ডিভাইসের ক্ষেত্রে, হার্ডওয়্যার স্পেসিফিকেশন ব্যবহারকারীদের অপটিমাইজড মোবাইল অভিজ্ঞতা দেয়ার আগ পর্যন্ত স্যামসাং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, প্রতিষ্ঠানটি অধিকাংশ গ্যালাক্সি ডিভাইসে যতো দ্রুত সম্ভব ডিফেন্স-গ্রেড এন্ড-টু-এন্ড সিকিউরিটি প্ল্যাটফর্ম স্যামসাং নক্স, অ্যান্ড্রয়েডের নিয়মিত সিকিউরিটি আপডেট এবং প্রোপ্রাইটারি অ্যাপ ফিচারগুলো আপডেট করে।
নতুন অপারেটিং সিস্টেমের জন্য নির্বাচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে- গ্যালাক্সি এস সিরিজ, গ্যালাক্সি নোট সিরিজ, গ্যালাক্সি ফোল্ডেবল ডিভাইস এবং গ্যালাক্সি এ সিরিজ। গ্যালাক্সি এস সিরিজের মধ্যে রয়েছে- এস২০ আল্ট্রা, এস২০ প্লাস, এস১০ প্লাস, এস১০ এবং এস১০ই। গ্যালাক্সি নোট সিরিজের গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, নোট২০, নোট১০ প্লাস, নোট১০ ও নোট১০ লাইট। গ্যালাক্সি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইসের মধ্যে রয়েছে গ্যালাক্সি জি ফ্লিপ এবং গ্যালাক্সি এ সিরিজে রয়েছে এ৭১ ও এ৫১। গ্যালাক্সি এস সিরিজ, নোট সিরিজ ও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইস এবং এ সিরিজের আসন্ন ডিভাইসগুলো তৃতীয় প্রজন্মের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড পাবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা