সুজুকি পরিবারে যোগ হলো নতুন স্পোর্টি বাইক GSX 125
র্যানকন মোটর বাইকস্ লিমিটেড গত ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভার্চুয়ালি লঞ্চ করেছে সুজুকির ব্র্যান্ড নিউ মডেল GSX 125। সুজুকির লেজেন্ডারি GSX এবং Gixxer সিরিজের সংমিশ্রণে তৈরি অলরাউন্ডার বাইকটি সাড়া জাগাতে যাচ্ছে বাংলাদেশে।
সর্বস্তরের ক্রেতাদের কথা, সামর্থ্য ও চাহিদার কথা ভেবে GSX এবং Gixxer এর আদলে তৈরি এই বাইকটিতে রাখা হয়েছে ১২৫সিসি ৪-স্ট্রোক ইঞ্জিন যা ১০.৫এইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। GSX 125 পাওয়া যাবে ব্লু, ব্ল্যাক, এবং রেড কালারে। সুজুকি GSX 125-এর ডিজিটাল লঞ্চ অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার করা হয় ফেইসবুকে সুজুকির অফিসিয়াল পেইজ থেকে। লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন মোটর বাইকস্ লিমিটেডের সিইও কাজী আশিক উর-রহমান, হেড অব মার্কেটিং মোঃ সামস্ উদ্দিন এবং হেড অব সেলস্ তৌহিদুর রহমান।
GSX 125 বাইকটি লঞ্চ করার পূর্বে র্যানকন মোটর বাইকস্ লিমিটেডের সিইও কাজী আশিক উর-রহমান বলেন, সময়ের সাথে সাথে মোটর বাইক ব্যবহারকারীদের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে বাইকের কাছ থেকে তাদের প্রত্যাশা। ছোট থেকে বড় শহর সবাই এখন স্পোর্টস লুকের বাইকের দিকে ঝুঁকছে। তার ভাষ্যমতে, GSX 125-এর আপোষহীন কোয়ালিটি এবং সামাঞ্জস্যপূর্ণ দাম সার্বজনীন ক্রেতাদের জন্য সুজুকির পক্ষ থেকে এক অনন্য উপহার। এই বাইকটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মন জয় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান এই বাইকটি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তার শীর্ষে। GSX 125 লঞ্চের পর র্যানকন মোটর বাইকস্ লিমিটেডের হেড অব সেলস্ তৌহিদুর রহমান বাইক দু’টির আকর্ষণীয় ফিচারগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাইক দু’টির স্পোর্টি অ্যারো ডায়নামিক শেপ এবং অ্যাগ্রেসিভ লুক অ্যান্ড ফিল কোন অংশেই Gixxer বা GSX সিরিজ বাইকের চেয়ে কম নয়। তিনি আরও বলেন বাইকটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর টেকসই ৪-স্ট্রোক ইঞ্জিন এবং একই সাথে বাইকটি দিচ্ছে দুর্দান্ত মাইলেজের গ্যারান্টি। এছাড়াও লঞ্চ অনুষ্ঠানে GSX 125 -এর শক্তিশালী হেড ল্যাম্প, ডিস্ক ব্রেক সিস্টেম, অত্যাধুনিক ডিজিটাল মিটার, ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক, অ্যাডজাস্ট্যাবল হাইড্রোলিক শক অ্যাবজরবার, ১২ ভোল্ট ব্যাটারী ইত্যাদি দুর্দান্ত ফিচারের কথা উল্লেখ করা হয়। Suzuki GSX 125 মডেলের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩৪,৯৫০ টাকা। ইতিমধ্যেই GSX 125 সারা দেশব্যাপী পাওয়া যাচ্ছে সকল সুজুকি শো-রুমে। লাইভ লঞ্চ অনুষ্ঠানটি শেষ করার আগে র্যানকন মোটর বাইকস্ লিমিটেডের সিইও কাজী আশিক উর-রহমান জানান, সুজুকির আরও কিছু সারপ্রাইজ সামনে আসছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা