‘অথবা ডটকম’ এ মিলছে কোরবানির পশু
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়িয়ে ঘরে বসেই ক্রেতার হাতে কোরবানির পশু পৌঁছে দিতে ‘অনলাইন কোরবানি মেলা’ চালু করেছে দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com)। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী কোরবানির পশু অর্ডার করলে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে অথবা ডটকম।
কোরবানির পশুর জন্য অথবা ডটকমের সাইটে ১২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অর্ডার করা যাবে। এছাড়া অথবা ডটমের হেল্প লাইন ০৯৬১৩৮০০৮০০ ফোন করেও কোরবানির পশুর অর্ডার করা যাবে।
‘অথবা ডটকম’ এর হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, করোনা ভাইরাসের সময়ে যারা ভিড় ঠেলে দরদাম করে হাট থেকে পশু কিনে আনার ঝামেলা থেকে দূরে থাকতে চান, তাদেরকে স্বস্তি দিতে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। পশুর প্রাপ্যতার ওপর ভিত্তি করে আজ থেকে ২৫ জুলাই পর্যন্ত যে কোন ক্রেতা ‘অথবা ডটকম’ (www.othoba.com) এর সাইটে গিয়ে পছন্দ করে কোরবানির পশু অর্ডার করতে পারবেন। এটি শুধুমাত্র ঢাকার ক্রেতাদের জন্য প্রযোজ্য। তিনি আরও বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে আমরা গরু এবং ছাগল বিক্রির ব্যবস্থা নিয়েছি। এ পশুগুলো কোন প্রকার রাসায়নিক বা ইনজেকশন প্রয়োগ করা ছাড়া সম্পূর্ণ অর্গানিক উপায়ে লালনপালন করা হয়েছে। দেশি, ইন্ডিয়ান, নেপালি, অস্ট্রেলিয়ান, দেশি অক্স’সহ প্রায় ১০ জাতের গরু পাওয়া যাবে অথবা ডটকম-এ। যেগুলোর দাম পড়বে ৭৬ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ছাগলের দাম ৯ হাজার টাকা থেকে বিভিন্ন দামে পাওয়া যাবে।
’অথবা ডটকম’ এর বিজনেস ডেভেলপমেন্ট এর সহকারী ব্যবস্থাপক, কাজী কাওছার সুইট বলেন, ক্রেতারা পণ্য অর্ডার করলে ২০ শতাংশ অগ্রীম মূল্য পরিশোধ করতে হবে। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। এছাড়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি বা পণ্য হাতে বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধের সুবিধা। ক্রেতারা চাইলে খামার গিয়ে কোরবানির পশু দেখে আসতে পারবেন।
’অথবা ডটকম’ এর পক্ষ থেকে কোরবানির পশু ক্রেতাদের বাড়িতে ফ্রি হোম ডেলিভারি দেয়া শুরু হবে ২৬ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত। ক্রেতার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে ইসলামিক রীতি মেনে কোরবানি সম্পন্ন করে বাসায় কোরবানির গোশত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানান কাজী কাওছার সুইট।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা