একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসিতে বঞ্চিত কর্মীরা পেয়েছেন কাঙ্ক্ষিত পদোন্নতি। একযোগে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির দুই হাজার চারশর মতো কর্মকর্তা-কর্মচারী।
রোববার এই পদোন্নতি দেয়া হয় বলে ব্যাংকটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ব্যাংক সূত্র জানায়, দীর্ঘকাল ধরেই সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রমে খুবই ধীরগতি ছিল। অন্য ব্যাংকগুলোতে পদোন্নতি নিয়মিত ও সঠিক সময়ে হওয়ার নজির থাকলেও সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম সব সময়ই দেরিতে সম্পন্ন হয়। বিগত বছরগুলোতে সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম শুরু হতো বছরের মাঝামাঝি ও শেষদিকে।
তাছাড়া অর্গানোগ্রামের কারণে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী সঠিক সময়ে পদোন্নতি পেতেন না। বিআরসি পরীক্ষার মাধ্যমে একই সঙ্গে অন্য ব্যাংকে যোগদানকারী কর্মকর্তারা সোনালী ব্যাংকের কর্মকর্তাদের চেয়ে পদোন্নতিতে এক থেকে দুই ধাপ এগিয়ে রয়েছেন।
বিআরসির নিয়োগের মাধ্যমে নির্ধারিত অপেক্ষাকৃত কম মেধাবীরা অন্য ব্যাংকে যোগদান করে সঠিক সময়ে পদোন্নতি লাভ করায় বর্তমানে একাধিক ব্যাংকে এমডি হিসেবে রয়েছেন। কিন্তু ওই একই ব্যাচে যোগদানকারী সোনালী ব্যাংকের কর্মকর্তারা এখনো জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন
ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের মধ্যে তীব্র বঞ্চনা ও ক্ষোভ ছিল।
ফলে কর্মীদের দাবির মুখে এ বছরের মাঝামাঝি সুপারনিউমেরারি পদোন্নতি দেয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান এমডি অ্যান্ড সিইও দায়িত্ব গ্রহণ করেই এ বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
এর ফলে ৫ বছরের বেশি সময় ধরে যারা একই পদে ছিলেন তারা সবাই পদোন্নতি পেয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা