৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাস এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৪২ হাজার কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ হিসাবের খাতা থেকে মুছে দিয়েছে (রাইট অফ) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি।
গত অর্থবর্ষেও (২০২৩-২৪) তারা মুছে দিয়েছিল ১.১৪ লাখ কোটি টাকার বকেয়া। ২০২২-২৩ সালে ওই অঙ্ক ছিল ১.১৮ লাখ কোটি। বকেয়া মোছার তালিকায় শীর্ষ রয়েছে স্টেট ব্যাংক। ৮৩১২ কোটি টাকার অনাদায়ি ঋণ মুছে দিয়েছে তারা। এ ছাড়া পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ৮০৬১ কোটি, ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া ৬৩৪৪ কোটি এবং ব্যাংক অব বরোদা ৫৯২৫ কোটি টাকা মুছে ফেলে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির লাগাতার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়েছে ব্যাংক ইউনিয়নগুলি। অফিসারদের সংগঠন আইবক-এর রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের দাবি, ‘কাদের বকেয়া আর হিসাবের মধ্যেই রাখা হচ্ছে না, সেই সব নাম প্রকাশ করুক ব্যাঙ্কগুলি। এই টাকা আসলে সাধারণ মানুষের। তাদের জানার অধিকার আছে, কোন রাঘব বোয়াল টাকা শোধ না করেও পার পেয়ে যাচ্ছেন। ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে হিসাবের খাতা থেকে বকেয়ার তথ্যটাই উধাও করে দিচ্ছে।’
অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর বলেন,‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই রাইট অফ কার্যত জাতীয় ক্ষতি। এটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা হওয়ার কথা নয়। ব্যাংকগুলি বড় কর্পোরেট সংস্থার ঋণ মুছে দিচ্ছে। অথচ সাধারণ গ্রাহকদের বহু পরিষেবা বাবদ ফি-র অঙ্ক বাড়িয়ে চলেছে।’ তার দাবি, অনুৎপাদক সম্পদের পরিমাণ কমিয়ে হিসাবের খাতা পরিষ্কার দেখানোর জন্যই ব্যাংকগুলি বকেয়া মোছার রাস্তা ধরে। অথচ খালি পদে কর্মী নিয়োগ না হওয়া কারণে যে গ্রাহক পরিষেবা ধাক্কা খাচ্ছে, সে ব্যাপারে তারাই উদাসীন।
অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের মতে, এই পদক্ষেপ ঋণ খেলাপির প্রবণতাকে প্রশ্রয় দেয়। এর সিংহভাগ জুড়ে থাকে বড় কর্পোরেট সংস্থার বকেয়া ঋণ। তবে এ দিন পঙ্কজ জানিয়েছেন, মুছে দেওয়ার অর্থ এই নয় যে, বকেয়া ঋণের দাবি ছেড়ে দেওয়া হচ্ছে। সেগুলি আদায়ের চেষ্টা চালিয়ে যাবে ব্যাংকগুলি। চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলি বকেয়া আদায়ও করেছে ৩৭ হাজার ২৫৩ কোটি টাকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা