ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণে ধীর গতি
এক লাখ কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে বিশষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণে ধীর গতির কারণ খুঁজতে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে এসএমইখাতের ঋণ বিতরণের স্থবিরতা দূর করতে প্রথমবারের মতো চলতি বছরের ২৬ নভেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঋণ বিতরণে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবে অর্থ মন্ত্রণালয়।
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চলতি বছরের ২৬ মার্চ সরকার ঘোষিত ৬৬ দিনের সাধারণ ছুটির মধ্যে এপ্রিল মাসে সরকার এসএমইখাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। অক্টোবর শেষে ওই প্যাকেজ থেকে মাত্র ৬ হাজার ৫শ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারিখাতের উদ্যোক্তারা কোভিড-১৯ মহামারির মধ্যে আগস্ট শেষে ৩ হাজার ৫২২ কোটি ৫০ লাখ টাকা ঋণ পেয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ধীর গতির জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করেছেন।
এসএমইখাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার জন্য উদ্যোগ নেওয়ায় অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে আরও উদ্যোগী হওয়া উচিত ছিল।
অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ড. সালেহ উদ্দিন বলেন, প্রণোদনা প্যাকেজ নিয়ে ব্যাংক এবং ব্যবসায়ীদের উৎসাহ কমে গেছে। বড় শিল্পের জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার কোটি টাকা। অক্টোবর শেষে ঋণ বিতরণের পরিমান ২৩ হাজার কোটি টাকা। আগস্ট শেষে বিতরণ হয়েছিল ২২ হাজার ৫৬১ কোটি টাকা। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের জন্য ঘোষিত ২১টি প্রণোদনা প্যাকেজের আওতায় ১ লাখ ৬ হাজার ১১৭ কোটি টাকার মধ্যে প্রায় অর্ধেকই বিতরণ হয়নি।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রণোদনা প্যাকেজ শতভাগ বাস্তবায়নে তৈরি পোশাক রপ্তানিকারকসহ সবধরণের অংশীজনদের মতামত গ্রহন করা হবে বৈঠকে।
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসএমইখাতে ঋণ বিতরণের শেষ সময় নির্ধারণ করে দিয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সময় আছে আর মাত্র একমাস। ৩১টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে। বৈঠকে এসব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার।
অপর দিকে রপ্তানিমুখী পোশাক মালিকরা করোনা ভাইরাস মহামারির সময় শ্রমিকদের বেতন-ভাতার জন্য নেওয়া ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য দুই বছরের পরিবর্তে ৫ বছর সময় চেয়েছেন।
প্রণোদনা প্যাকেজ থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকরা ২ শতাংশ সুদে প্রায় ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। অপর দিকে রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকরা গ্রেস পিরিয়ড ছয়মাস থেকে বাড়িয়ে এক বছর করার দাবি জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে অক্টোবর মাসে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল পর্যালোচনা সভায় দেখা গেছে, রপ্তানি উন্নয়ন তহবিলের ২ শতাংশ সুদের হারে ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।
৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৯ হাজার ৮৮২ জন কৃষক মাত্র ২৭৬ কোটি টাকা ঋণ পেয়েছেন এবং কৃষিখাতের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ১৭ হজার ৮০১ জন ৪৯৭ কোটি টাকা ঋণ পেয়েছেন।
গত অর্থবছরে প্রাক্কলিত ৮ দশমিক ২ শতাংশের জায়গায় দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমেছে ৫ দশমিক ২ শতাংশে। কারণ মার্চ থেকে করোনা দেশের অর্থনৈতিক কার্যক্রম এবং কর্মসংস্থানকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা