পি কে হালদার: সাড়ে ৩ হাজার কোটি টাকার কী হবে
ব্যাপক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশে না ফেরায় পাচার হওয়া টাকা উদ্ধার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক পি কে হালদার অসুস্থতার অজুহাতে দেশে না ফেরার কথা জানানোর পর তৈরি হয়েছে এ অনিশ্চয়তা।
চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে।
এ ঘটনায় দুদকের করা মামলায় বলা হয়, রিলায়েন্স ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময়ে আত্মীয়-স্বজনকে দিয়ে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পি কে হালদার।
এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা ৮৩ জনের ব্যাংক হিসাবের মাধ্যমে কৌশলে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন তিনি ও তার সহযোগীরা।
চলতি বছরের শুরুতে পি কে হালদারের কানাডা পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। এরপর তার পাসপোর্ট, সম্পত্তি জব্দ করা হয়। আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণও করা হয়।
আদালতের নির্দেশে গত জানুয়ারিতে পি কে হালদারের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে রাখে বাংলাদেশ ব্যাংক।
আইনজীবীরা বলছেন, যেহেতু মামলাটি বিচারিক আদালতে বিচারাধীন, আদালতের রায় অনুযায়ীই অর্থপাচারের বিষয়টি নিষ্পত্তি হবে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তারা বলেন, আদালতের নির্দেশ পেলে তারা অর্থ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তবে অর্থনীতিবিদেরা মনে করছেন, পাচার করা টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া বেশ জটিল। এ কারণে পি কে হালদারের কাছ থেকে টাকা আদায় করা কঠিন হবে।
পাচার টাকা উদ্ধারে ‘সহযোগিতার জন্য’ ২৫ অক্টোবর নিরাপদে দেশে ফেরার নির্দেশনা পেতে হাইকোর্টে আবেদন করেছিলেন পি কে হালদার।
তবে ২১ অক্টোবর হাইকোর্ট হালদারকে দেশে আসার অনুমতি দিলেও ফেরার সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দেয়। এরপর দেশে না আসার কথা জানিয়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক খানকে শুক্রবার চিঠি দেন তিনি।
চিঠিতে করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা গেছে জানিয়ে, এই সময়ে দেশে ফেরা যুক্তিসংগত হবে না বলে উল্লেখ করেছেন পি কে হালদার।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘কোনো পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করার আগে আইনি সুবিধা পেতে পারে না। মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আদালতই ব্যবস্থা নেবে।’
পি কে হালদার দেশে না ফিরলে পরবর্তী পদক্ষেপ কী হবে- জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান নিউজবাংলাকে বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ‘অর্থ উদ্ধারের বিষয়ে আমরা তখনই সাহায্য করতে পারব যখন আদালত থেকে নির্দেশনা দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এর আগে পাচার হওয়া কিছু অর্থ দেশে আনা হয়েছে। তখন আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই টাকা আনতে সিঙ্গাপুরের আদালতেও আমাদের মামলা করতে হয়েছিল।’
অর্থপাচার নিয়ে বেশ কিছু গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড.মইনুল ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল। ফলে পি কে হালদারের টাকা ফেরত আনার তেমন সম্ভবনা দেখছি না।’
এর আগে ২১ কোটি টাকা পাচারের অভিযোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থপাচারের মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সেই টাকা দেশে ফেরত আনতে সক্ষম হয় সরকার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা