ভোজ্য তেলের দাম কমাতে ব্যবসায়ীদের প্রস্তাব
আমদানি, উৎপাদন ও বিপণন – তিন স্তরে তিন দফায় ভ্যাট নেওয়া হয় ভোজ্যতেলের ওপর। বাজারে উর্ধ্বমুখী দামের কারণে এখন উৎপাদকেরা বলছেন, পণ্যটির ওপর এক স্তরে ভ্যাট চালু করা হোক।
এ দাবি যৌক্তিক মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠিতে একস্তরের ভ্যাট আদায়ের পদ্ধতিতে একটা গ্রহণযোগ্য সিলিং নির্ধারণ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।
অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট ছাড়াও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে। উৎপাদন পর্যায়েও মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে। এছাড়া ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হচ্ছে।
আগে একস্তরে শুধু আমদানি পর্যায়ে ১৫ শতাংশ হারে ভ্যাট দিলেই চলত। ২০১৩-১৪ অর্থবছর থেকে ৩০ জুন, ২০১৯ পর্যন্ত এ সুযোগ বহাল ছিল। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে এরপর সেটি তুলে নেয়া হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই সিলিং নির্ধারণ প্রসঙ্গে বলেছে, শুধুমাত্র আমদানি পর্যায়ে অপরিশোধিত প্রতি টন ভোজ্যতেলের ওপর একস্তরে ১৬ হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা যেতে পারে।
এ প্রসঙ্গে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সম্প্রতি ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে। এ বাড়তি দামের পেছনে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির পাশাপাশি ভোজ্যতেলে তিন স্তরে ভ্যাট পদ্ধতিকেও দায়ী করা হয়।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে দাম ও ভ্যাট পদ্ধতি পর্যালোচনা করতে ট্যারিফ কমিশনকে বলা হয়েছে। এ বিষয়ে ট্যারিফ কমিশন যে সুপারিশ দিয়েছে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরের কাছে অনুরোধ করা হয়েছে।’
নানা ধরনের তেলের মধ্যে দেশে সয়াবিন ও পাম অয়েলের ব্যবহার সবচেয়ে বেশি। দেশে পণ্যটি আমদানিনির্ভর এবং আন্তর্জাতিক দামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিন স্তর পদ্ধতিতে ভ্যাটের হার ঠিক রাখা যাচ্ছে না। এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও।
এক মাসেরও বেশি সময় ধরে ভোজ্যতেলের বাজারে উর্ধ্বগতি চলছে। বিশ্ববাজারে উর্ধ্বগতির কারণ দেখিয়ে উৎপাদকেরা মোড়কজাত ও খোলা সব ধরনের তেলের দাম লিটারে বাড়িয়ে দিয়েছেন ১০ টাকা। করেনার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতা-ভোক্তা। পরিস্থিতি সামলাতে সরকারকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত খোলা তেলে দাম লিটারে দুই টাকা কমানো হলেও বোতলজাতে দাম অপরিবর্তিতই থেকে যায়।
ট্যারিফ কমিশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, দেশে ছোট-বড় ১২টি উৎপাদক ও পরিশোধন কিংবা আমদানিকারক প্রতিষ্ঠান ভোজ্যতেলের বাজারে প্রতিনিধিত্ব করছে।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে বছরে ৮ লাখ টন অপরিশোধিত সয়াবিন ও ১২ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল আমদানি করা হয়। অপরিশোধিত সয়াবিনের ৩০ ভাগ প্যাকেটজাত মোড়কে এবং ৭০ শতাংশ খোলা অবস্থায় বাজারজাত হয়। আর পামতেলের ১০ ভাগ প্যাকেটজাত এবং ৯০ শতাংশ খোলা বাজারজাত হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক স্তরে ভ্যাট নির্ধারণে উৎপাদকদের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছে। কমিশন জানিয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে দাম অনুযায়ী প্রতি টন অপরিশোধিত সয়াবিনে সর্বোচ্চ ৮৫০ ডলার ও অপরিশোধিত পাম অয়েলে ৮০০ ডলার মানদণ্ড ধরে এক স্তরে ভ্যাট নির্ধারণ সম্ভব।’
কমিশন সূত্রে আরও জানা গেছে, ‘শুধুমাত্র আমদানি পর্যায়ে অপরিশোধিত প্রতি টন ভোজ্যতেলের ওপর এক স্তরে ১৬ হাজার টাকা ভ্যাট নির্ধারণ যুক্তিযুক্ত হবে। ভ্যাট আদায়ে এই সিলিং নির্ধারণ করা হলে সরকারের রাজস্বের যেমন কোনো ক্ষতি হবে না, তেমনি এ পদ্ধতি চালু হলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। এতে ঝামেলা কমবে ভ্যাট আদায়েও।’
কমিশনের সদস্য (বাণিজ্য নীতি বিভাগ) শাহ মো. আবু রায়হান আল বেরুনী এ প্রসঙ্গে নিউজবাংলাকে বলেন, ‘প্রস্তাবটি ভোক্তার স্বার্থসংশ্লিষ্ট। আমরা অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় প্রস্তাবটির ওপর সবরকম পর্যালোচনা করে যে করণীয় পেয়েছি, তা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে পরবর্তি পদক্ষেপ নিতে প্রয়োজনীয় সুপারিশ করেছি।’
এ প্রসঙ্গে সিটি গ্রুপের ব্যবস্থাপক (অর্থ) বিশ্বজিৎ সাহা নিউজবাংলাকে বলেন, ‘ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হলেই উৎপাদকদের দায়ী করা হয়। কিন্তু কেউ জানতে চায় না বিশ্ববাজারের পরিস্থিতি কি এবং দেশে পণ্যটির ওপর ভ্যাটের চাপই বা কতটা আছে?’
তিনি দাবি করেন, একস্তরে ভ্যাট আদায়ের প্রস্তাব ভোক্তার স্বার্থে। বাকি সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে। তবে প্রস্তাবটি আমলে নিলে ক্রেতা-ভোক্তা, আমদানিকারক, উৎপাদক ও বিক্রেতা সবার জন্যই মঙ্গলজনক হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা