পুরান ঢাকার পূজার বাজার মন্দা
পুরান ঢাকার শাঁখারিবাজার ও তাঁতিবাজার এলাকায় সারা বছর বিক্রি হয় কাঁসা-পিতল, শাঁখা-সিঁদুর, আগরবাতি, মোমবাতিসহ নানা পণ্য। তবে দুর্গাপূজা এলে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। বিক্রি হয় দেদারসে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের চিত্র উল্টো।
শাঁখা বিক্রেতা চণ্ডীদাস বলেন, ‘দুর্গাপূজাই আমাদের বিক্রির আসল মৌসুম। তবে এবার ব্যবসায় মন্দা, বিক্রি কম। অন্য বছর এ সময় এলে আপনি তো আমাদের সঙ্গে কথা বলার সুযোগই পেতেন না।’
পূজার সামগ্রী বিক্রেতা বিপুল রায় বলেন, এবার অর্থনৈতিকভাবে মানুষ কিছুটা দুর্বল অবস্থায় আছে তো তাই জিনিসপত্র কিনতে কম আসছে। যারাও আসছে, তারাও আগের বছরের চেয়ে কম বাজেট নিয়ে বাজার করছে।
কাঁসা-পিতলের বিক্রেতা পল্লব দাস বলেন, ‘আমাদের এখানে ভারত থেকে আনা পণ্য বেশি বিক্রি হতো। এবার বর্ডার বন্ধ থাকায় চাহিদামতো মালামাল আমাদের এখানে আসেনি।’
আরেক বিক্রেতার নাম ভোলানাথ ধর। তিনি বলেন, ‘ভারতের মালামাল কম আসায় মজুদকারীরা পণ্যের দাম প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। ফলে বেশি দাম দিয়ে জিনিস কিনছে না ক্রেতারা।’
মোমবাতি, আগরবাতির বিক্রি করেন সাধনা রায়। তিনি বলেন, ‘প্রতিদিনই হিন্দুদের বাড়িতে পূজার কাজে মোমবাতি, আগরবাতি লাগে। ফলে সারা বছর আমাদের টুকটাক বিক্রি হয়।’
ভোলানাথ ধর বলেন, ‘দুর্গাপূজা ছাড়াও কালীপূজা, লক্ষ্মীপূজা, সরস্বতী পূজাতেও আমাদের বেচাকেনা বেড়ে যায়। তবে সাধারণত দুর্গাপূজার সময়ই ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি হয়। বিক্রি অনেক বেড়ে যায়।’
পূজার সামগ্রী বিক্রেতা দীপক ধর বলেন, ‘গত বছরগুলোর তুলনায় এবার বিক্রি প্রায় ৬০ শতাংশ কমে গেছে। পূজার আর কয়েক দিন বাকি আছে। বিক্রি বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না।’
সাভার থেকে শাঁখারিবাজার এসেছেন পল্লব রায় নামের একজন ক্রেতা। তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমাদের এবার আর্থিক অবস্থা খারাপ, এইটা সত্যি। তবে পূজার সরঞ্জাম কিনতে আমাদের তো শাঁখারিবাজার আসতেই হয়।’
কম বাজেটে হলেও পূজার সরঞ্জাম কিনতেই হবে বলে জানান তিনি।
২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজা শুরু হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা