আড়াইহাজার কোটি টাকা ঋণ দিতে রাজি বিশ্ব ব্যাংক
সরকারের ডিজিটাল সক্ষমতা বাড়াতে আড়াইহাজার কোটি টাকা ঋণ দিতে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি সই হবে। ‘ইনহ্যান্সিং ডিজিটাল গর্ভমেন্ট অ্যান্ড ইকোনোমি’ নামের একটি প্রকল্পের মাধ্যমে এ ঋণ কাজে লাগানো হবে। প্রকল্পের আওতায় ডিজিটাল সরকার এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও পরিবেশ শক্তিশালী করা হবে। একটি বণ্টনযোগ্য এবং সংহত ডিজিটাল প্লাটফর্ম স্থাপন, ডিজিটাল অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে মৌলিক দক্ষতা অর্জনসহ চাকরির সংস্থান করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক কাঠামো, সমন্বয় ব্যবস্থাপনার উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা এবাং বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করা হবে।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ৫০৭ কোটি টাকা। চলতি সময় থেকে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, এরইমধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে কথা হয়েছে। তারা ঋণ দিতে সম্মতি জানিয়েছে। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হওয়ার পরেই বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হবে।
ইআরডির বিশ্বব্যাংক শাখার প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে বলেন, “ডিজিটাল সরকারের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক আমাদের ২৯৫ মিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। ডিপিপি অনুমোদন পেলেই ঋণচুক্তি হবে। নানা কারণে প্রকল্পটি হাতে নিতে যাচ্ছে সরকার। ডিজিটাল ব্যবহারের মাধ্যমে সরকারের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সরকার এবং ডিজিটাল অর্থনীতির প্লাটফর্ম স্থাপন করা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী কর্মসংস্থান, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে দেশের যুবসমাজকে সময়পযোগী কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিতে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে। ”
আইসিটি বিভাগ সূত্র জানায়, প্রকল্পের আওতায় বেসরকারি খাত ও বাজারকে ডিজিটাল অর্থনীতির জন্য প্রস্তুতকরণের পাশাপাশি শেখ হাসিনা ইনস্টিটিউট অব টেকনোলজি (এসএইচআইএফটি) প্রতিষ্ঠা করা হবে। ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম স্থাপন এবং বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারকে (বিএনডিএ) পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষেই প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) বিকর্ণ কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, “আমাদের দেশে ডিজিটাল সরকারের সক্ষমতা প্রয়োজনের তুলনায় কম। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে চাহিদা আরও বাড়বে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য দেশ আরও এগিয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত আইসিটি খাত থেকে ১০০ বিলিয়ন ডলার আয় করছে, সেখানে আমরা করছি মাত্র এক বিলিয়ন। আমাদের সমমানের দেশও ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার আয় করছে। ”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা