আন্তর্জাতিক ক্রেডিট কার্ড লেনদেনে খরচের খাত নির্দিষ্ট করল বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা বিদেশি উৎস থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনায় একবারে ৩০০ ডলারের লেনদেন করার সুযোগ পান। কিন্তু অনলাইনে পণ্য কেনাকাটার নামে এই সুযোগের অপব্যবহার করছে অনেকেই। নির্দিষ্ট পণ্য ও সেবা ক্রয়ে এই ডলার ব্যবহার না করে আমদানি নিষিদ্ধ পণ্যের ক্ষেত্রেও এই ডলার খরচের অভিযোগ উঠেছে এবং এর মাধ্যমে দেশের ডলার বিদেশে পাচার হচ্ছে। বিশেষভাবে অনলাইনে জুয়া খেলা, বৈদেশিক লেনদেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা, ক্রিপ্টোকারেন্সি ও লটারির টিকিট কেনার কাজে এই ডলার ব্যবহার করা হয় বলেও প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক করার পরও তা বন্ধ হয়নি। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড লেনদেনে অপব্যবহার রোধে একবারে এই ৩০০ ডলার খরচের খাতগুলো নির্দিষ্ট করে দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘বিদেশি উৎস থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনায় প্রতিবার ৩০০ ডলার খরচের নির্দেশনা রয়েছে। কিন্তু কী পণ্য ও সেবা ক্রয়ে এটা খরচ করা যাবে সেটি নিয়ে অস্পষ্টতা থাকায় কার্ডধারীরা অপব্যবহারের সুযোগ নেন। এ কারণে এবার এই ডলার খরচের খাতগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে অপব্যবহার অনেকটাই রোধ করা সম্ভব হবে।’
সার্কুলারে বলা হয়, গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স-২০১৮, খণ্ড-১, অধ্যায়-১৯, অনুচ্ছেদ-১৭ অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংকের কার্ডধারীরা বিদেশি স্বনামধন্য ও নির্ভরযোগ্য উৎস থেকে পণ্য ও সেবা ক্রয় যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ই-বুক এবং ম্যাগাজিন ও নিউজপেপার সাবস্ক্রিপশন ফি পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য প্রাধিকারপ্রাপ্ত। এসব পণ্য ও সেবা ছাড়াও বেসিসের সদস্যভুক্ত তথ্য ও প্রযুক্তি বা ফার্মের অনুমোদনযোগ্য পেমেন্ট, মেম্বারশিপ ফি, তথ্য ও প্রযুক্তি খরচ, ভিসা প্রক্রিয়া ফি, হোটেল বুকিং ও মোবাইল ফোনের রোমিং বিল পরিশোধ করা যাবে। আর এসব পণ্য ও সেবার সবই ওই ৩০০ ডলারের মধ্যেই হতে হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবামূল্য পরিশোধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য ও সেবা ব্যতীত বৈধ যেকোনো পণ্য ও সেবা ক্রয় (অনলাইনে ডিজিটাল মার্কেটিং/বিজ্ঞাপন ব্যয়সহ) অনুমোদিত লেনদেন হিসেবে বিবেচিত হবে। অনলাইন ব্যবস্থায় মূল্য পরিশোধের বিপরীতে কার্ডহোল্ডার কর্তৃক প্রযোজ্য কর পরিশোধ এবং পণ্য ও সেবাপ্রাপ্তির বিষয়টি অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে। এ ছাড়া অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডহোল্ডারদের অনির্ভরযোগ্য ও অসাধু বিক্রেতার থেকে ক্রয় না করা থেকে যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তার আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর অপব্যবহার রোধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে পণ্য ও সেবা ক্রয়ে কড়াকড়ি আরোপ করে সার্কুলার জারি করা হয়। ওই সার্কুলারে বলা হয়, বিদেশ থেকে পণ্য ও সেবার বৈধ কেনাকাটার বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে ইস্যুকৃত এই ডলার ব্যবহার করা যাবে। বাংলাদেশে উৎপাদিত কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ে এই ডলার ব্যবহার করা যাবে না। বিশেষভাবে অবৈধ বিভিন্ন পেমেন্ট যেমন অনলাইনে জুয়া খেলা, বৈদেশিক লেনদেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা, ক্রিপ্টোকারেন্সি ও লটারির টিকিট কেনার কাজে এই কার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়টি কার্ড ইস্যুকারী ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে। গ্রাহকদের অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফরম বা ওটিএএফ পূরণ করে ব্যাংকগুলোতে জমা দিতে হবে। এরপর ব্যাংক সেটি যাচাই-বাছাই করে কোনো অসংগতি না পেলে গ্রাহকরা ক্রেডিট কার্ডের ওই ডলার ব্যবহারের অনুমতি পাবে। ক্রয়কালীন লেনদেনের ক্ষেত্রে যদি কর বা শুল্ক প্রযোজ্য হয়, তাহলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তিকে তা পরিশোধ করতে হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা