শত শত ট্রাকভর্তি পেঁয়াজ ছাড়ার অনুমতি দিয়েছে ভারত
অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে রফতানি বন্ধ করলেও এ সিদ্ধান্তের আগেই বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশে রওনা হওয়া শত শত ট্রাকভর্তি পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারত সরকার।
শনিবার থেকে এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে। গত পাঁচ দিন ধরে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে ভারত। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত সোমবার থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে আমাদের ২৫০ ট্রাক পেঁয়াজেআটকা পড়ে। এগুলো ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কে কয়েকদিন ধরে আটকে ছিল। আমরা খোঁজ নিয়ে ও পত্রপত্রিকা পড়ে জেনেছি, দেশের অন্য স্থলবন্দরগুলো দিয়েও প্রবেশের জন্য আসা এমন শত শত ট্রাত একইভাবে ভারতের সীমান্ত এলাকাগুলোতে ট্রাক আটকা পড়ে গেছে। আমাদের একইসঙ্গে আরও ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য এলসি দেওয়া ছিল। হুট করে ভারত সরকার এমন সিদ্ধান্ত নেওয়ায় এগুলোর কার্যক্রম বন্ধ রেখেছিল তারা।
তিন জানান, গত মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে ১৪ তারিখের আগে এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমতি দিতে পারে ভারত সরকার। সে অনুযায়ী ধারণা করা হচ্ছিল, বুধবার বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করতে পারে। কিন্তু, তখন অনুমতি মেলেনি। এদিকে গত পাঁচ দিন দেশটি থেকে রফতানি বন্ধ রাখা হলেও যেসব পেঁয়াজ ট্রাকে আনা হয়েছে সেগুলো ৯ থেকে ১০ দিন আগে লোড করা হয়েছে। এসব পেঁয়াজ বস্তার ভেতরে ট্রাকে ত্রিপল বাঁধা অবস্থায় রয়েছে। এতে অতিরিক্ত গরম ও বৃষ্টিতে অনেক ট্রাকের পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এ অবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের চাপের মুখে আজ শুক্রবার দিল্লির বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।
এতে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের রফতানি বন্ধের সিদ্ধান্তের আগে এলসির বিপরীতে টেন্ডার হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। আজ রাতে বিষয়টি আমাদের ভারতীয় রফতানিকারকরা জানিয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা