মিয়ানমার থেকে এলো ২০ টন পেঁয়াজ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রায় দুই হাজার বস্তা (২০ টন) পেঁয়াজ এসেছে। শুক্রবার ছোট ট্রলারে এই পেঁয়াজ টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ খালাস শেষে পেঁয়াজগুলো ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে।
এদিকে দেশি পেঁয়াজে সয়লাব দেশের অন্যতম উৎপাদনকারী জেলা কুষ্টিয়ার বাজার। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশটির ঘোজাডাঙা বন্দরে আটকা পড়েছে পেঁয়াজ বোঝাই ৩০০ ট্রাক। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রায় তিন মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। ইতোমধ্যে পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। কাগজপত্র হাতে না আসায় এখনও পেঁয়াজের সঠিক পরিমাণ জানা যাচ্ছে না। তবে ২০ মেট্রিক টনের বেশি হতে পারে। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করে। আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গণি বলেন, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ আসার পথে রয়েছে।
সেভেন স্টার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আরাফাত বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় আমদানির কাগজপত্র (আইজিএম) জমা দেয়া সম্ভব হয়নি। শনিবার (আজ) কাগজপত্র জমা দিয়ে রোববারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা যাবে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস করে বাজারে পৌঁছানো হবে।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় চাহিদার চেয়ে দ্বিগুণের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। এখানকার গ্রামাঞ্চলের হাটে প্রতিদিন হাজার হাজার কেজি পেঁয়াজ নিয়ে আসছেন কৃষকরা। দাম ভালো পাওয়ায় তারা ফসল বিক্রি করে হাসিমুখে ঘরে ফিরছেন। শুক্রবার সকালে জেলার বৃহৎ পেঁয়াজের হাট কুমারখালী উপজেলার পান্টি কলেজ মাঠে দেখা যায়, পেঁয়াজে সয়লাব বাজার। প্রায় দুই কিলোমিটারজুড়ে পেঁয়াজভর্তি ভ্যানের দীর্ঘ সারি। প্রতিটি ভ্যানে পাঁচ থেকে আট মণ করে পেঁয়াজ রয়েছে। ব্যবসায়ীরা জানান, এদিন ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হাট। সকাল ১০টার দিকে বেচাকেনা শেষ হয়ে যায়। হাটে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ পাইকারি প্রতি মণ বিক্রি হয়েছে তিন হাজার ২০০ টাকায়। এছাড়া প্রকার ভেদে প্রতি মণ বিক্রি হয়েছে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার ২০০ টাকা। গুটি পেঁয়াজ (বীজ) প্রতি মণ বিক্রি হয়েছে তিন হাজার ৫০০ টাকায়।
কুমারখালী মোহননগর গ্রামের কৃষক আখতারুজ্জামান বলেন, নিজের জমিতে উৎপাদন করা পেঁয়াজ বিক্রি করতে এসেছি। দুই হাজার ৯০০ টাকা মণ দরে ১০ মণ বিক্রি করেছি। ভারতীয় পেঁয়াজ না এলে দেশের কৃষকরা অনেক লাভবান হবে। তিনি আরও বলেন, এলাকার বাড়িতে বাড়িতে প্রচুর পেঁয়াজের মজুদ রয়েছে। বেশি দাম পাওয়ার আশায় কৃষকরা ঘরে রেখে আস্তে আস্তে বিক্রি করছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ দিন ধরে পেঁয়াজের চালান আসছে না। এ বন্দরের উল্টো দিকে ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরে প্রায় ৩০০ ট্রাক পেঁয়াজ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, এরই মধ্যে ওই পেঁয়াজে পচন ধরেছে। ফলে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। এদিকে ভ্রাম্যমাণ আদালত ভোমরা বন্দরে অভিযান চালিয়ে পেঁয়াজ মজুদ রাখার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
রংপুর : নগরীসহ জেলার সর্বত্র খুচরা বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। হঠাৎ করে পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। শুক্রবার ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা ও দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
দিনাজপুর : পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক দিনেই বেড়ে দাম দ্বিগুণ হলেও ভারত থেকে আবার পেঁয়াজ আসছে- এমন খবরে জেলায় পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। দাম বাড়ার পেছনে বাজারের মধ্যস্বত্ব ব্যবসায়ীদের দায়ী করছেন পেঁয়াজ আমদানিকারকরা।
গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলার টরকী বন্দর, গৌরনদী বন্দর, বাটাজোড় বাজার, মাহিলাড়া বাজারে শুক্রবার খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা