বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ছয় ব্যাংকের ৭০০ কোটি টাকা বিনিয়োগ
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের জন্য ৭০০ কোটি টাকা সিন্ডিকেট ঋণের ব্যবস্থা করা হয়েছে। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের জন্য এ ঋণের আয়োজন করেছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া লিমিটেড।
৭০০ কোটি টাকার এ ঋণে ব্যাংক এশিয়ার সঙ্গে সিন্ডিকেট ঋণের সহ-আয়োজক বেসরকারি খাতের ঢাকা ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থপানা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরফান আলী এছাড়া অংশগ্রহণকারী ব্যাংকের প্রধান ও শীর্ষ নির্বাহী কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, এ সংকেটর মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে আমাদের বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। আশা করছি সবার সহযোগিতায় প্রকল্পগুলো সফলতার সঙ্গে সম্পূর্ণ করতে পরবো। এজন্য সবার সহযোগীতাও চান তিনি।
ব্যাংক এশিয়ার এমডি মো. আরফান আলী লিখিত বক্তব্যে দেশের অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, শীর্ষ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী হিসেবে বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। গ্রুপটির বহুমুখী ব্যবসা রয়েছে, এর মধ্যে কম বেশি ২০টি প্রতিষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রচেষ্টায় দেশের অন্যতম শীর্ষ সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। বাংলাদেশের বড় বড় প্রকল্পে বসুন্ধরার এই সিমেন্ট ব্যবহার হচ্ছে।
ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রসংসা করে পূবালী ব্যাংকের এমডি আবদুল হালিম চৌধুরী বলেন, এই সিন্ডিকেট ঋণের ১০০ কোটি টাকার বিষয়ে আমি যখন পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন করি, তখন সেটা পাশ করতে ১ মিনিটও লাগেনি। পর্ষদ বসুন্ধরার কথা শুনেই ঋণ প্রস্তাবটিতে তাৎক্ষণিক সম্মতি দেন। কারণ বসুন্ধরা কখনো ফেল করে না। যে ব্যবসাতে যায় ১ নম্বরে থাকে। সেটা সিমেন্ট, আবাসিক বা অন্য যে কোনো ব্যবসা হোক।
তিনি আরো বলেন, বসুন্ধরার মতো গ্রুপই সোনার বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখছে। এ গ্রুপের মতো আরো গ্রুপ তৈরি হলে আমরা সত্যিকারের সোনার বাংলা গড়তে পারবো। বসুন্ধরা গ্রুপ আরো সুনামের সঙ্গে এগিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করে সবসময় গ্রুপটির পাশে থাকার কথাও জানান তিনি।
এ সময় ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী, ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক, পূবালী ব্যাংকের এমডি আব্দুল হালিম চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এএমডি মোস্তাফা খায়ের, সোস্যাল ইসলামী ব্যাংকের এএমডি তৌহিদুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এএমডি মামদুদুর রশিদসহ অর্থায়নকারী ব্যাংক ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা