অনলাইনে কর সনদ পাবেন সঞ্চয়পত্রের গ্রাহক
প্রতি বছর আয়কর রিটার্ন দেওয়ার সময় সঞ্চয়পত্রের গ্রাহকদের কর সনদপত্রের কপি জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হয়। সেই সনদপত্রের কপি এখন থেকে ঘরে বসে অনলাইন থেকে ডাউনলোড করে এবং ই-মেইলের মাধ্যমে পাবেন গ্রাহকরা।
সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক আবেদন ফর্মে যে ই-মেইল ঠিকানাটি ব্যবহার করেছেন কর দেওয়ার সনদপত্রটি সেই ই-মেইলে পাঠানো হবে। গ্রাহকের ই-মেইল ঠিকানায় সঞ্চয়পত্র (সঞ্চয় উপকরণ) কর সনদপত্রটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
ফলে আয়কর রিটার্ন দাখিল করার সময় কোন সঞ্চয়পত্র গ্রাহককে তার কর সনদপত্র পাওয়ার জন্য আর ব্যাংক অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যেতে হবে না। এতে গ্রাহকের ভোগান্তি কমে যাবে।
সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহকের আবেদন ফর্মে ব্যবহৃত ই-মেইল ঠিকানায় সনদপত্রটি পাঠিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্ট সঞ্চয়পত্র পোর্টাল নামে একটি সফটওয়্যার তৈরি করেছে।
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের প্রতি বছর আয়কর রিটার্নের সঙ্গে তাদের কর সনদপত্রের একটি অনুলিপি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক, সঞ্চয় অধিদফতর এবং সঞ্চয়পত্র বিক্রিকারী ব্যাংকগুলো গ্রাহকদের এই সনদপত্র দেয়। সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থের সুদ থেকে উৎসে কর কেটে নেওয়া হয়েছে বলে সনদে উল্লেখ করা হয়। গ্রাহককে প্রতি বছর এই সনদ পাওয়ার জন্য আবেদন করতে হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) সঞ্চয়পত্র ক্রেতাদের দুর্ভোগ কাটাতে অনলাইনে সনদপত্র প্রদান করার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে। নির্দেশনার পাওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংক এই সফটওয়্যার তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছে যে গ্রাহকের ই-মেইলে কর সনদপত্র পাঠানো ছাড়াও গ্রাহক নিজের মতো করে ওয়েবসাইটে লগইন করে সনদপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন, এমন ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সঞ্চয়পত্র গ্রাহকদের কর সনদপত্র অনলাইনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া সঞ্চয়পত্রের তথ্য বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারে জমা রয়েছে। ওই সময় পর্যন্ত বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মালিকদের কর সনদপত্র ই-মেইল করা সম্ভব হবে।
ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্টের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ ইসাহাক মিয়া চিঠিতে লিখেছেন, ২০১৯ সালের ১৪ মার্চ থেকে অর্থ মন্ত্রণালয়ের আইবিএএস++ সফটওয়্যারের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম পরিচালনা করছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি এই সঞ্চয়পত্রের কর সনদপত্র ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্টের মাধ্যমে দেওয়া হয়, তবে তাদের বিক্রয় সম্পর্কিত তথ্য আইবিএএস++ সফটওয়্যার থাকা দরকার। আইবিএএস ++ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর সাথে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার সংযুক্তকরণের জন্য তথ্য আদান প্রদানের প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সফটওয়্যার এবং আইবিএএস++ সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর ব্যবস্থা করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ বিভাগে চিঠি দেবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা