বসুন্ধরা এলপি গ্যাস-মেঘনা পেট্রোলিয়ামের চুক্তি
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবসিডিয়ারি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ এই কোম্পানি এলপিজি খাতে ১৯৯৯ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ১৫০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে এবং আরও ২৫০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঢাকা অফিস ‘মেঘনা ভবনে’ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এখন থেকে মেঘনা পেট্রোলিয়াম নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোয় এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন মীর সাইফুল্লাহ আল খালেদ, ম্যানেজিং ডিরেক্টর, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং জাকারিয়া জালাল, হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম এর জেনারেল ম্যানেজার, জসিম উদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার শাহীন রেজা খান। বসুন্ধরা এলপি গ্যাসে লি. এর পক্ষে উপস্থিত ছিলেন, কাজী রোকন উদ্দিন, ম্যানেজার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এবং মো. এনামুল হক, ইঞ্জিনিয়ার, বসুন্ধরা এলপি গ্যাস লি.। অটোগ্যাস বা এলপিজি ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত। এ চুক্তির মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড সারা দেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি অটো এলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।
অনুষ্ঠানে মেঘনা পেট্রোলিয়াম এর জেনারেল ম্যানেজার, জসিম উদ্দিন বলেন, দেশের সর্ববৃহৎ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধারা এলপি গ্যাস লি. সাথে মেঘনা পেট্রোলিয়াম চুক্তি সম্পাদন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবসিডিয়ারি মেঘনা পেট্রোলিয়াম বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য, লুব্রিক্যান্ট, বিটুমিন, এলপিজি ও ব্যাটারি ওয়াটার বাজারজাত করে। বর্তমানে দেশব্যাপী কম্পানিটির ৮২৯টি ফিলিং স্টেশন রয়েছে এবং ৩৯% মার্কেট শেয়ার নিয়ে পেট্রোলিয়াম বাজারজাতকরণে প্রথম অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অফ সেলস জনাব জাকারিয়া জালাল বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বর্তমান এলপিজি আমদানি, সংরক্ষণ, সিলিন্ডার প্রস্তুতকরণ এবং সরবরাহ সক্ষমতা তুলে ধরেন। তিনি বলেন, সর্বাধিক মার্কেট শেয়ারের অধিকারি মেঘনা পেট্রোলিয়াম এর সাথে এলপিজি ইন্ডাস্ট্রিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস এর চুক্তি স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে থাকবে।
এই চুক্তির আওতায় বাংলাদেশে প্রথাগত ফুয়েল এর বিপরীতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সম্পন্ন এবং অধিক নিরাপদ অটোগ্যাস বাজারজাত করণের জন্য দুই পক্ষই এক সাথে কাজ করবে। পণ্য বৈচিত্রতায় এবং বাজারজাতকরণে বসুন্ধরা যেভাবে কাজ করে আসছে, অটোগ্যাস খাতেও বসুন্ধরা তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা