১২ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অবশেষে পরিবেশবান্ধব জ্বালানি তেল আমদানি করছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) নির্দেশনা বাস্তবায়ন এবং সমুদ্রদূষণরোধে চলাচলকারী জাহাজে ০.৫ শতাংশ মাত্রার সালফারসমৃদ্ধ তেল সরবরাহের জন্য বিপিসি চলতি মাসে ১৫ হাজার টন আমদানি করবে। আর আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির জন্য প্রায় ১২ লাখ মেট্রিক টন তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থাটি।
এর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাটি। দরপত্র প্রক্রিয়া শেষ হলে চলতি বছর বড় পরিসরের তেল সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিপিসি’র দায়িত্বশীল কর্মকর্তারা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সূত্রমতে, দেশের জলীয় সীমানায় চলাচলকারী দেশি ও বিদেশি পতাকাবাহী জাহাজে ০.৫ শতাংশ মাত্রার সালফারসমৃদ্ধ তেল সরবরাহের জন্য প্রায় ১২ লাখ টন তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা বিপিসি। এর মধ্যে রয়েছে ৯ লাখ ৩০ হাজার থেকে ৯ লাখ ৯০ হাজার টন গ্যাসলিন, এক লাখ ২০ হাজার টন জেট অয়েল, ২০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ৪৫ হাজার টন মোগ্যাস-৯৫ রোন এবং ৮০ হাজার টন মেরিন অয়েল। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে যাচ্ছে বিপিসি। আগামী ১৫ সেপ্টেম্বর দরপত্র বিক্রি ও সংগ্রহের শেষ দিন।
দরপত্র প্রক্রিয়া শেষ হলে চলতি বছরে এ তেল দেশি ও বিদেশি পতাকাবাহী জাহাজে সরবরাহ করা হবে। এতে সমুদ্রদূষণ কমবে। যদিও আইএমও ০.৫ শতাংশ মাত্রার সালফারসমৃদ্ধ তেল ব্যবহারের জন্য ছয় বছর আগে সদস্য দেশগুলোর প্রতি নির্দেশনা দিয়েছিল, যা বিশ্বব্যাপী চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়। সেই নিদের্শনা বাস্তবায়নের জন্য জ্বালানি মন্ত্রণালয় ২০১৪ সালে জাহাজে জ্বালানি তেল সরবরাহে ‘বাংকারিং নীতিমালা, ২০১৪’ প্রণয়ন করে, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বিপিসিকে। প্রায় ছয় বছর পর নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে চলতি মাসে ১৫ হাজার টন আমদানিকৃত তেল আসবে, যা দেশের ইতিহাসে নতুন মাত্রা যুক্ত করবে।
এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আইএমও’র জাহাজের শূন্য দশমিক পাঁচ শতাংশ সালফারযুক্ত জ্বালানি তেল ব্যবহারের নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়। আমাদের জাহাজগুলোয় এ জ্বালানি ব্যবহার করছি। আমাদের জাহাজ তো দেশে কম আসে। সিঙ্গাপুর, পানামা এসব দেশ থেকে বাংকারিং সুবিধা নেওয়া হয়, ফলে আমাদের দেশ থেকে সংগ্রহের প্রয়োজন পড়ে না। আর এখনও দেশে এ ধরনের তেল সরবরাহ শুরু হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশে আসার সময় জাহাজগুলোকে বাড়তি তেল নিয়ে আসতে হচ্ছে।
এ বিষয়ে করপোরেশনের পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহদী হাসান বলেন, আইএমও’র নতুন নির্দেশনা অনুযায়ী জাহাজগুলোকে ০.৫ শতাংশ মাত্রার সালফারের তেল ব্যবহার করতে হবে। এ জ্বালানি তেল আমদানি ও সরবরাহে নীতিনির্ধারক পর্যায়ে একটি সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আমাদের বন্দরের বাংকারিং সুবিধা নিশ্চিত করতে হবে।
আমরা ০.৫ শতাংশ মাত্রার সালফারসমৃদ্ধ তেল সরবরাহ করার জন্য প্রথমে ১৫ হাজার মেট্রিক টন আমদানি করছি, যা চলতি মাসে আসবে। আসলে আগত জাহাজগুলোর কী পরিমাণ তেলের চাহিদা হবে, তা বলা যাচ্ছে না। তাই প্রথমে ১৫ হাজার টন আমদানি করছি। এরপর পরিস্থিতি বুঝে কমানো কিংবা বাড়ানো হবে। তিনি বলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বাংলাদেশের জলসীমানায় চলাচলকারী দেশি ও বিদেশি পতাকাবাহী জাহাজের জন্য প্রায় ১২ লাখ মেট্রিক টন তেল আমদানির প্রাথমিক প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বিপিসি। এটি ক্রয় কমিটিতে যাবে, কমিটি অনুমোদন দিলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে গত ২০১৯-২০ অর্থবছরে সমুদ্রগামী জাহাজ হ্যান্ডলিং হয়েছিল তিন হাজার ৭৯৪টি, যা আগের অর্থবছরে ছিল তিন হাজার ৬৯৯টি। আর ২০১৭-১৮ অর্থবছরে ছিল তিন হাজার ৬৬৪টি এবং ২০১৬-১৭ অর্থবছরে ছিল তিন হাজার ৯২টি। সূত্র: শেয়ারবিজ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা