নৌকা ও স্পিড বোট নিয়ে এলো আরএফএল
সহজে ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের নৌকা ও স্পিড বোট বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল।
রোববার (৭ সেপ্টেম্বর) নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের (ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক-এফআরপি) তৈরি ‘সাপোর্ট’ ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে নৌকা নদীপথে প্রধান গণপরিবহন হওয়ায় এর প্রচুর চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে বর্তমানে কাঠের নৌকা বেশি প্রচলিত। কিন্তু এটি বেশি দিন টিকে না। ফলে বার বার পরিবর্তন করতে হয়। এছাড়া পানিতে বেশি সময় থাকলে কাঠের গুণগত মানও নষ্ট হয়। ঘন ঘন সংস্কারের কারণে ব্যবহারকারীর অতিরিক্ত খরচ হয়। এ থেকে মুক্তি ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমরা ফাইবার গ্লাসের নৌকা বাজারে এনেছি।’
তিনি আরও বলেন, আকর্ষণীয় ডিজাইনে তৈরি সাপোর্ট ব্র্যান্ডের নৌকা অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, সহজে মেরামতযোগ্য এবং পরিবেশবান্ধব। এছাড়া এটি কাঠের নৌকার তুলনায় দ্রুত চলে, বার বার রং করার প্রয়োজন নেই, মরিচা প্রতিরোধী ও সহজে ডোবে না। ফাইবার গ্লাস দিয়ে তৈরি এ নৌকা ওজনে হালকা, তাই সহজে পরিবহনযোগ্য।
সাপোর্ট নৌকার ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) এ আর শামসুর রহমান বলেন, নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিজস্ব কারখানায় উন্নতমানের কাঁচামাল ও অত্যাধুনিক মেশিনে আরএফএল সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোট তৈরি করা হয়। বর্তমানে পাঁচটি মডেলের নৌকা বাজারে পাওয়া যাচ্ছে যার দাম ১১ হাজার ৯০০ টাকা থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে। এসব নৌকার ধারণ ক্ষমতা চার থেকে ৩০ জন। আর স্পিড বোটের দাম আট লাখ ১৮ হাজার টাকা এবং ধারণ ক্ষমতা ১০ জন।
তিনি আরও বলেন, যাত্রী পারাপার, মালামাল পরিবহন, পার্কে ব্যবহার, মাছের খাবার দিতে ও মাছ ধরতে এসব নৌকা ও স্পিড বোট ব্যবহার করা যাবে। ভবিষ্যতে ইয়ট ও ইঞ্জিনের বড় নৌকা আনার পরিকল্পনা রয়েছে।
অনুমোদিত ডিলার, বেস্ট বাই ও ইজি বিল্ডের শো রুমের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে সাপোর্ট নৌকা ও স্পিড বোট। এছাড়া ক্রেতারা চাইলেই কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডটকমের মাধ্যমে সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোট অর্ডার করতে পারবেন। ক্রেতারা এক বছর বিক্রয়োত্তর সেবা পাবেন।
সাপোর্ট নৌকার হেড অব সেলস মো. ইখতিয়ার হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা