সবজির দাম চড়া, ঊর্ধ্বমুখী মুরগি পেঁয়াজ আদারও
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। গ্রীষ্মকালীন সবজির সরবরাহও গত কয়েক সপ্তাহের তুলনায় বাড়ছে। তারপরেও দাম কমছে না। চড়া দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। তবে কিছুটা স্বস্তি মিলেছে কাঁচামরিচে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।
ব্রয়লার মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী আশিক বলেন, ঈদের পর থেকেই ব্রয়লার মুরগি কম দামে বিক্রি হচ্ছিল। এতো দিন আমরা ১১০-১১৫ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু পাইকারিতে এখন ব্রয়লারের দাম অনেক বেড়ে গেছে। যে কারণে কেজি ১২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
রামপুরায় ১২০ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হাসান বলেন, ঈদের পর অনেক দিন ব্রয়লার মুরগির চাহিদা কম ছিল। তবে সপ্তাহ দুই ধরে ব্রয়লার মুরগির চাহিদা বেড়েছে। এ কারণেই হয়তো এখন দাম বাড়ছে। তবে সবজি বাজারের সঙ্গে তুলনা করলে দাম এখনো কমই আছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর-১, কারওয়ান বাজার, উত্তর পীরেরবাগ ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি বাঁধাকপি, ফুলকপি ও শিম অল্প পরিমাণে বাজারে এসেছে। তবে এসব সবজির দাম বেশ চড়া।
মিরপুর-১ নম্বর বাজারের সবজি বিক্রেতা রাজ্জাক বলেন, বন্যার কারণে ক্ষেত নষ্ট হওয়ায় সবজির সরবরাহ কম। এ কারণে কয়েক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে আগের সপ্তাহের চেয়ে এখন সবজি বেশি আসছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় পাইকারি বাজারে দাম কমছে না। তাছাড়া শীতের আগাম সবজি সব সময় একটু বেশি দামেই বিক্রি হয়।
বৃহস্পতিবার বাজারে নতুন সবজি শিম ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হয়। ছোট আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। অন্যগুলোর দাম চড়া থাকায় নতুন এই সবজির চাহিদা ছিল বেশি।
উত্তর পীরেরবাগ সবজি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, গত বছর এই সময়ে কপি একই দামে বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, গত বছর মৌসুমের শুরুতে শিম আড়াইশ' টাকা কেজিতে বিক্রি করেছেন তিনি। এবার কেজিতে অন্তত ৫০ টাকা কমে পাচ্ছেন ক্রেতা। তবে অন্য সবজির দাম এখনও বেশ চড়া।
বাজারে এখনও পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। গাজর ৮০ থেকে ১০০, করলা ৮০ থেকে ১০০, বেগুন ও বরবটি ৭০ থেকে ৮০, পোটল ও কাঁকরোল ৫০ থেকে ৬০ এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ৩০০ টাকা। এখন তা কমে দেড়শ' টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন কেজিতে ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা বেড়ে মানভেদে ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
এখন প্রতিকেজি বড় দানা মসুর ৭০ থেকে ৭৫ টাকা, মাঝারি দানা ৯০ থেকে ১১০ টাকা ও ছোট দানা ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে আদার দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা