দৈনিক ১ কোটি ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রিডে
শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে আগামী নভেম্বরে জাতীয় গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। শ্রীকাইলে এখন তিনটি কূপ থেকে গ্যাস উত্তোলন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি (বাপেক্স)। তিনটি কূপ থেকে প্রতিদিন গড়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। নতুন কূপের গ্যাস যুক্ত হলে আরো ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়বে। আগামী নভেম্বর-ডিসেম্বরে নোয়াখালী, ফেনী, হাতিয়া, মিরেরসরাই, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের একটি অংশ মিলিয়ে তিন হাজার কিলোমিটার টুডি সিসমিক সার্ভের কাজ শুরু করবে বাপেক্স। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আগামী অক্টোবর থেকে গ্যাস অনুসন্ধানে যাবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সেখানে সার্ভে সম্পন্ন হয়েছে। আজারবাইজানের রাষ্ট্রীয় কম্পানি সকারের (সকার একিউএস ইন্টারন্যাশনাল ডিএমসিসি) ছেড়ে যাওয়া দুটি গ্যাসকূপও খনন করবে বাপেক্স।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘শ্রীকাইলে গ্যাসক্ষেত্রের ওই কূপে মোট ৭১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস পাওয়া গেছে। তার মধ্যে ৫০ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য। এখান থেকে যদি প্রতিদিন ১০-১২ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হয়, তার পরও ১০-১৫ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। এখান থেকে সাড়ে সাত কিলোমিটার গ্যাস গ্যাদারিং লাইন করা হবে শ্রীকাইলে, যেখানে মূল গ্যাসক্ষেত্রের প্রসেসিং পয়েন্ট আছে। এটার জন্যও টেন্ডার হয়েছে। মালপত্র চলে আসছে, কাজও শুরু হবে। এ বছরের নভেম্বরের মধ্যেই এ কাজ শেষ করতে পারব। শ্রীকাইল থেকে প্রতিদিন আমরা ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। এই মুহূর্তে এটা আমাদের স্বস্তির বিষয়।’
সিনিয়র সচিব আরো বলেন, ‘একই সঙ্গে আমরা আরো অনেক কাজ চালিয়ে যাচ্ছি। বাপেক্স তিন হাজার কিলোমিটারের আরেকটি বড় কাজ করছে। নোয়াখালী, ফেনী, হাতিয়া, মিরেরসরাই, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের একটি অংশ মিলিয়ে তিন হাজার কিলোমিটার টুডি সিসমিক সার্ভের কাজ শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে। এ জায়গায়টাকেও একটা সম্ভবানাময় ক্ষেত্র বলা হয়। এই জরিপ শেষ হলে থ্রি-ডি সিসমিক সার্ভে চালানো হবে। এ ছাড়া শরীয়তপুরে নড়িয়া উপজেলায় গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে সার্ভে হয়ে গেছে। সার্ভের ফলাফলে গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী অক্টোবর থেকে সেখানে অনুসন্ধানে যাব। এ জন্য আমাদের জমি নেওয়া এবং অন্যান্য অবকাঠামো তৈরি করতে হবে। এগুলো সব করছে বাপেক্স। আজারবাইজানের রাষ্ট্রীয় কম্পানি ‘সকার’-এর ছেড়ে যাওয়া বেগমগঞ্জ-৪ ও মাদারগঞ্জ-১ গ্যাস কূপ খনন করবে বাপেক্স। আমরা বাপেক্সকে সম্পূর্ণ কাজে লাগাচ্ছি।’
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের আওতায় ২০১৯ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাজীপুরে ‘শ্রীকাইল ইস্ট-১’ নামে নতুন এ গ্যাস অনুসন্ধান প্রকল্পে কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলন প্রতিষ্ঠান বাপেক্স। চলতি বছরের ৪ মার্চ ‘শ্রীকাইল ইস্ট-১’-এ উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাপেক্স।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা