মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করা যাবে ভ্যাটের টাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাংক হিসাব থেকে সরাসরি অনলাইনে মূল্য সংযোজন করের (ভ্যাট) টাকা পরিশোধের জন্য গত মাসে ই-পেমেন্ট পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিকে আরও সহজ ও জনপ্রিয় করতে এর সঙ্গে যোগ করা যাচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। এতে করে বিকাশ, রকেট বা নগদ ব্যবহার করে যে কোন ব্যবসা প্রতিষ্ঠান সহজে ভ্যাটের টাকা পরিশোধ করতে পারবেন।
রাজস্ব প্রশাসন গত ১৬ জুলাই ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় ই-পেমেন্ট পদ্ধতি চালু করে। এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে রিটার্ন দাখিলের পাশাপাশি ভ্যাটের টাকা পরিশোধ করছে। এর সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যোগ হলে ভ্যাট পরিশোধের ক্ষেত্রে ব্যবসায়ীরা ই-পেমেন্ট পদ্ধতির প্রতি আরও আগ্রহী হবেন বলে এনবিআর আশা করছে।
এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকে বলেন, ই-পেমেন্ট ব্যবস্থায় করদাতারা সহজে ও ঝুঁকিমূক্তভাবে ভ্যাটের টাকা পরিশোধ করছে। এই পদ্ধতিকে আরও জনপ্রিয় করতে মোবাইল ব্যাংকিং সেবা যোগ করা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক সহজে ভ্যাটের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারবেন।
মোস্তাফিজুর রহমান আরও জানান, মোবাইল ব্যাংকিং লেনদেনে একটি নির্দিষ্ট সীমা (লিমিট) থাকায় প্রাথমিক পর্যায়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেবলমাত্র ভ্যাটের টাকা নেওয়া হবে। টার্নওভার কর ও সম্পূরক শুল্ক পরিশোধের ক্ষেত্রে ই-চালানের প্রয়োজন হয়, বিধায় প্রাথমিক পর্যায়ে টার্নওভার কর ও সম্পূরক শুল্কের টাকা এর মাধ্যমে নেওয়া হবে না।
আগামী মাস থেকে বিকাশ, রকেট, নগদ, শিউরক্যাশ, ইউপেসহ মোট ৬টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএসকে ই-পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হবে।
ই-পেমেন্ট বা অনলাইনে ভ্যাট পরিশোধ ব্যবস্থায় প্রথমে এইচএসবিসি, প্রাইম ও মিডল্যান্ড এই তিনটি ব্যাংক যুক্ত হয়। আগামী মাসে আরও ১৫টি ব্যাংক ই-পেমেন্ট পদ্ধতিতে যুক্ত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো-ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক এনএ, ঢাকা ব্যাংক, পূর্বালী ব্যাংক, মিউচুয়াল টাস্ট ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা