মহামারীর ধাক্কায় আয় কমেছে রবির
করোনাভাইরাস মহামারীর কারণে চলতি ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল অপারেটর ও ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবির আয় কমেছে।
বৃহস্পতিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় সাড়ে ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৩ কোটি টাকায়।
তবে মহামারীর আঘাত থেকে রক্ষায় পরিচালন ব্যয় কমিয়ে আনার উদ্যোগের ফলে দ্বিতীয় প্রান্তিকে ৫৮ কোটি ৪০ লাখ টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে রবি।
এক নজরে রবির দ্বিতীয় প্রান্তিক:
>> সক্রিয় গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৮০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৭ শতাংশ।
>> ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩ কোটি ২২ লাখ, যা মোট গ্রাহক সংখ্যার ৬৭ শতাংশ।
>> রাজস্ব আয় ১ হাজার ৭৬৩ কোটি টাকা।
>> ইবিআইটিডিএ ৮৮২ কোটি টাকা।
>> মূলধনী বিনিয়োগ ৩১১ কোটি টাকা।
>> কর পরবর্তী মুনাফা ৫৮ কোটি ৪০ লাখ টাকা।
>> রাষ্ট্রীয় কোষাগারে জমা ৮০৪ কোটি ৩০ লাখ টাকা, যা দ্বিতীয় প্রান্তিকের মোট রাজস্বের ৪৫ দশমিক ৬ শতাংশ।
রবি জানায়, রাজস্ব আয় কমার পাশাপাশি মহামারীর কারণে সক্রিয় গ্রাহক সংখ্যায়ও বড় আঘাত এসেছে। আগের প্রান্তিকের চেয়ে এ প্রান্তিকে সক্রিয় গ্রাহক সংখ্যা ৩ দশমিক ৫ শতাংশ কমে ৪ কোটি ৮০ লাখে নেমেছে।
তবে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে দশমিক ১ শতাংশ। অন্যদিকে গত বছরের একই প্রান্তিকের চেয়ে এ বছরের প্রান্তিকে ৫ দশমিক ২ শতাংশ রাজস্ব আয় কমেছে।
ভয়েস সেবা থেকে রাজস্ব আয় কমেছে আগের প্রান্তিকের চেয়ে ১৪ দশমিক ২ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৮ দশমিক ৬ শতাংশ।
গত প্রান্তিকের চেয়ে ইন্টারনেট ডেটা ব্যবহার ১৮ দশমিক ৯ শতাংশ বাড়লেও মহামারী পরিস্থিতিতে এর দরপতন হয়েছে। ফলে ডেটা বিক্রি থেকে আয়ও প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে ১ দশমিক ৫ শতাংশ কমেছে। আর গত বছরের একই প্রান্তিকের চেয়ে ডেটা রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।
রবির সক্রিয় গ্রাহক সংখ্যা এ প্রান্তিকে ১৭ লাখ কমে ৪ কোটি ৮০ লাখ হয়েছে। এটি দেশের মোট গ্রাহকের ২৯ দশমিক ৭ শতাংশ। ৪ কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে ৩ কোটি ২২ লাখ ইন্টারনেট ব্যবহারকারী, যা রবির মোট গ্রাহক সংখ্যার ৬৭ শতাংশ।
চলতি ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে ৮০৪ কোটি ৩০ লাখ টাকা জমা দিয়েছে। দ্বিতীয় প্রান্তিকে রবি’র মূলধনী বিনিয়োগ ৩১১ কোটি টাকা।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “কঠিন এ সময়েও এসএমপি নীতিমালা নিয়ে বিটিআরসি কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা আমাদের জন্য আশাব্যঞ্জক। যত শিগগির সম্ভব এসএমপি নীতিমালার পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই।”
মাহতাব বলেন, “মহামারীর কারণে ব্যবসায় যে নেতিবাচক প্রভাব পড়েছে তা আরও শোচনীয় হয়েছে সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে। বাজেট দেওয়ার সময় ধরে নেওয়া হয় টেলিযোগাযোগ খাতে অর্থের বন্যা বইছে, কিন্তু অন্যান্য অপারেটরের প্রকাশিত আর্থিক ফলাফলেও দেখা গেছে এ ধারণাটি ভুল। এছাড়া মহামারীর হাত থেকে এ শিল্পকে রক্ষা করতে সরকারের দিক থেকে কোনো সহায়তা আমরা পাইনি, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা