পিন ভুলে গেলে নিজেই পিন রিসেট করতে পারবেন বিকাশ গ্রাহক
পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই (ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন গ্রাহক। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গ্রাহককে আরো বেশি সক্ষম করে তুলতে সম্প্রতি এই সেবা চালু করেছে দেশের সবেচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
ধাপে ধাপে কিভাবে পিন রিসেট করতে পারবেন তা https://www.bkash.com/bn/pin-reset এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।
বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। পিন নম্বর সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিকাশ গ্রাহকের পিন তিনি নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন। অর্থ্যাৎ পিন সেট করা হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সুরক্ষিত হয়ে যায় এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোন সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে গ্রাহকের সেট করা আগের পিন ফিরিয়ে দেয়ার কোন সুযোগ নেই।
গ্রাহক পিন ভুলে গেলে নতুন একটি অস্থায়ী (টেম্পোরারি) পিন রিসেট করে আবার গ্রাহককেই পিন রিসেট করার সুযোগ দেয় বিকাশ। সাধারণত কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর ১৬২৪৭, বিকাশ ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন গ্রাহক।
বিকাশের নতুন এই সেবায় গ্রাহক এখন ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে অস্থায়ী পিন পেয়ে যাবেন। *২৪৭# ডায়াল করে ৯ নম্বর অপশনের পিন রিসেট ডায়াল করতে হবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। পরের ধাপে জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি আউটগোয়িং ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন আউটগোয়িং ট্রানজেকশন না করে থাকনে তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন। গ্রাহকের দেয়া সব তথ্য সঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন।
এরপর *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে নিজেই নতুন পিন রিসেট করে নিতে পারবেন গ্রাহক।
অস্থায়ী পিন এসএমএস-এ পাবার পর বিকাশ অ্যাপে পিন রিসেট করতে লগইন পেজ থেকে ‘পিন ভুলে গিয়েছেন’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরের ধাপে ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) এবং অস্থায়ী পিন দিয়ে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।
ইউএসএসডি চ্যানেলে পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে মাই বিকাশ থেকে ‘চেঞ্জ মোবাইল মেন্যু পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা