বিপুল অংকের ঋণ নিয়ে নতুন অর্থবছরে সরকার
রাজস্ব আদায় কম হওয়ায় সরকার বিপুল অংকের ঋণ নিয়ে জুলাই মাসে নতুন অর্থবছর শুরু করেছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ট্রেজারি বিল ও বন্ড থেকে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ ১৩০ দশমিক ৮৭ বিলিয়ন টাকা ঋণ নিয়েছে সরকার। এর আগে সরকার বাজেটের ঘাটতি মেটাতে বন্ডের বিপরীতে ৭০ দশমিক ৫০ বিলিয়ন টাকা প্রি-অকশন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
মোট ঋণের মধ্যে ব্যাংকিং খাত থেকে নিয়েছে ১৯০ দশমিক ৩২ বিলিয়ন টাকা এবং ব্যক্তি ও বেসরকারি উদ্যোগ থেকে নিয়েছে ২১ দশমিক ৫৫ বিলিয়ন টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, অপর দিকে বাংলাদেশ ব্যাংক ২৮ দশমিক ৭২ বিলিয়ন টাকা সমন্বয় করার পর ২৯ জুলাই পর্যন্ত সরকারের প্রকৃত ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ দশমিক ৫৯ বিলিয়ন টাকা।
সরকারের ঋণ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জুলাই মাসে রাজস্ব আদায় কম হওয়ার কারণে সরকার ঋণ নিতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, সরকারের ব্যাংক ঋণ স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরের জুন-জুলাই মাসে বৃদ্ধি পায়।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই মাসে সার্বিকভাবে রাজস্ব আদায় ২২ দশমিক শূন্য ৭ শতাংশ কমে আদায় হয়েছে ১২৩ দশমিক ৩৪৫ বিলিয়ন টাকা। আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ১৫৮ দশমিক ৩৮ বিয়িলন টাকা।
জুলাই মাসে ১৯৩ দশমিক ৭৮ বিলিয়ন টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও করোনাভাইরাস মহামারির প্রভাবে ৭০ দশমিক ৪৪ বিলিয়ন টাকা আদায় কম হয়েছে। অপর দিকে সরকার ব্যাংকিং খাত থেকে আগস্ট মাসে ৫৮ বিলিয়ন টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি প্রকাশিত সরকারের নিলাম বর্ষপঞ্জি মতে, আগস্ট মাসে ব্যাংকিং খাত ও ট্রেজারি বন্ড থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ১৯০ বিলিয়ন টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে সরকারি সিকিউরিটির মেয়াদ পূর্তির কারণে ১৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার কেটে নেওয়ার পরে একক মাস হিসেবে আগস্টে সরকারের ব্যাংক ঋণ ৫৮ দশমিক ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা মনে করেন, আগামীতে রাজস্ব আদায় না বাড়লে সরকারের ব্যাংক ঋণ গ্রহণের প্রবণতা অব্যাহত থাকবে।
একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী বলেন, সরকারি সিকিউরিটি তহবিলে কর্পোরেট ও ব্যক্তিখাতের অংশগ্রহণে ব্যাংকিং খাতের তহবিলের ওপর চাপ কমেছে।
তিনি আরও বলেন, বিমা কোম্পানিগুলো বিশেষ করে জীবন বিমা কোম্পানিগুলো সরকারি সিকিউরিটিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা যথেষ্ট।
চলতি অর্থবছরে ৮৪৯ দশমিক ৮০ বিলিয়ন টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যা আগের অর্থবছরের চেয়ে ৭৯ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৪৭৩ দশমিক ৬৪ বিলিয়ন টাকা।
এ অবস্থায় সরকার দীর্ঘমেয়াদী বন্ড থেকে ৫৩৬ দশমিক ৫৪ কোটি টাকা এবং ট্রেজারি বিল থেকে ৩১৩ দশমিক ২৬ বিলিয়ন টাকা ঋণ নেবে।
ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারি ঋণ সামঞ্জস্য করতে বর্তমানে নিলামের মাধ্যমে তিনটি ট্রেজারি বিল লেনদেন হচ্ছে। এছাড়াও ০২, ০৫, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদী পাঁচ ধরনের সরকারি বন্ডের মাধ্যমে বাজারে লেনদেন হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা