স্বর্ণ কেনার পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের!
বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের পরিবর্তে এ বছর স্বর্ণের মজুদ বাড়ানোর উদ্যোগ নিলেও বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই।
কারণ হিসেবে বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে স্বর্ণে বিনিয়োগের চর্চা নেই।
এছাড়া আমাদের দেশে স্বর্ণের বিশ্ব বাজারের বিশ্লেষণ পূর্বাভাস দেওয়ারও অভাব রয়েছে। চলতি বছরের মে মাসে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল পরিচালিত এক জরিপে বলা হয়েছে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের পরিবর্তে এ বছর স্বর্ণের মজুদ বাড়ানোর কথা চিন্তা করছে।
জরিপে অংশ নেওয়া ২০ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী এক বছর তাদের স্বর্ণের মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে মাত্র ৮ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক এই জরিপে অংশ নিয়েছিল।
তবে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকেরিএ বিষয়ে কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ ব্যাংক বর্তমানে ১৩ দশমিক ৯৬ মেট্রিক টন স্বর্ণ মজুদ রেখেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনায় ২ দশমিক ৩৩ শতাংশ। চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দেশে বৈদেশিক মূদ্রার রির্জাভ ৩৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে স্বর্ণে বিনিয়োগের চর্চা নেই। তাছাড়া আমাদের দেশে স্বর্ণের বিশ্ব বাজারের বিশ্লেষণ পূর্বাভাস দেওয়ার অভাব রয়েছে, যা স্বর্ণের মজুদ বাড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মূদ্রার রিজার্ভের ৮৫ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও অন্যান্য শীর্ষ র্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছে। সবগুলো পণ্যই মার্কিন ডলারে যুক্ত।
রিজার্ভের বাকি অর্থ যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুরী ডলার, চাইনিজ রেনমিনবি এবং জাপানি ইয়েনে বিনিয়োগ করা হয়েছে।
কিন্তু মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয় দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকায় দীর্ঘ সময়ে জন্য একটি সহজ নীতিতে চলার ইঙ্গিত দিয়েছে ফেডারেল রিজার্ভসহ অন্যান্য বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো।
চলমান মন্দার প্রবণতা ইতিমধ্যে একটি ইঙ্গিত দিয়েছে যে অর্থনীতি পুনরুদ্ধারে ১২ থেকে ২৪ মাস অথবা আরও বেশি সময় নিতে পারে।
সুদের হার কমে গেলেও স্বর্ণ প্রতিযোগিতামূলক ধারায় রয়েছে। দাম কমে গেলেও বিনিয়োগকারী ধরে রাখে, লোকসান হয় না।
ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছে। মূল্যবান ধাতু হিসেবে নিরাপদ সম্পদটির দাম গত সপ্তাহেও আউন্স প্রতি ২ হাজার ৬৩ ডলার পৌঁছায়। এটি একমাত্র ধাতু যা মুদ্রা হিসেবে মূদ্রণ করা যায় না এবং অর্থনৈতিক সংকটের এই সময়ে মূল্যস্ফীতির মধ্যেও চাহিদা রয়েছে।
১০ বছরের মধ্যে মার্কিন বন্ডে সুদহার কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গে বুধবার (১২ আগস্ট) স্বর্ণের দাম কিছুটা কমে আউন্স ১ হাজার ৮৬৪ মার্কিন ডলার হলেও দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে এক আউন্স ১ হাজার ৯৩৫ ডলারে দাঁড়ায়।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জরিপে অংশগ্রহণকারীদের ৮৮ শতাংশ বলেছেন, নেতিবাচক সুদের হার রিজার্ভ পরিচালনার সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।
ভবিষ্যতে সুদের হার শূন্যের কাছাকাছি থাকবে, করোনা ভাইরাস মহামারির কারণে সম্প্রসারণমূলক আর্থিক নীতিগুলোর ধারাবাহিকতার সঙ্গে এই জরিপের মিল রয়েছে।
জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশই মনে করেন, স্বর্ণের দাম শীর্ষে ওঠার কারণ চলমান করোনা ভাইরাস সংকট, যা ২০১৯ সালের তুলনায় ৫৯ শতাংশ বেশি।
অপর দিকে ৭৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, স্বর্ণ মজুদ করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই ধাতুতে লোকসান হওয়ার ঝুঁকি কম।
২০০৮ সালের আর্থিক সঙ্কটের পর থেকে, যে অর্থের বিপরীতে স্বর্ণ জমা নেই (ফিয়াট) সেই মুদ্রা ব্যবস্থা থেকে সৃষ্ট ঝুঁকি কমাতে বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়িয়েছে। মন্দার পরে অনেক দেশ সম্পদের বিপুল পরিমাণ সোনার মজুদে বিনিয়োগ করেছে।
একইভাবে বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মূদ্রার বিনিয়োগে বৈচিত্র আনতে ২০১০ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে ১০ মেট্রিক টন স্বর্ণ কিনেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ২০১০ সালের পরে আরও কোনো স্বর্ণ কেনা হয়নি। চলমান সংকটেও স্বর্ণ কেনার কোনো পরিকল্পনা নেই।
এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত স্বর্ণের দাম উর্ধমুখী থাকবে। মন্দার সময়ে স্বর্ণকে ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসাবে সম্পূর্ণ বিবেচনা করা হয়, কারণ এটি অন্যান্য বিনিয়োগের চেয়ে স্থির।
তিনি আরও বলেন, মার্কিন ডলার আগামী ১৫-২০ বছরের জন্য বিশ্ব বাজারে আধিপত্য করবে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংককে ধীরে ধীরে ডলার ছেড়ে অন্যান্য পণ্যে বিনিয়োগ স্থানান্তরের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।
ডলারের সঙ্গে স্বর্ণের ঐতিহ্যগত বিপরীত সর্ম্পক রয়েছে। আমেরিকান মুদ্রাটির দাম কমলেও ধাতুটির দাম বাড়ে। তবে স্বর্ণের বাজারে আগ্রাসী ধাক্কা দেওয়ার কারণ ডলারের দুর্বল হওয়া।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা কমিয়ে দিয়েছিল।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো ২৩৩ দশমিক ৪ মেট্রিক টন স্বর্ণ ক্রয় করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯শতাংশ কম। দশ বছরের ৬ শতাংশ বা ২৪৭ মেট্রিক টন কম।
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গতবছরের প্রথম ছয়মাসে ৩৮৫ দশমিক ৭ মেট্রিক স্বর্ণ ক্রয় করেছিল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা