পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
কভিড-১৯-এর প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইউরোপ ও আমেরিকা। সেসব দেশের শিল্প-কারখানা, শপিং মলগুলোও খুলছে। ফলে পোশাকের চাহিদাও বেড়েছে। ওই দেশগুলোতে গ্রীষ্মকাল শুরু হওয়ায় গত চার মাস আগের মজুদ করা পোশাক এখন বিক্রি করা যাচ্ছে না। আবার দীর্ঘদিন গুদামে থাকায় এসব পোশাকের গুণগত মানও নষ্ট হয়ে গেছে। তাই এসব পোশাক আগামী বছর পর্যন্ত রাখা সম্ভব হবে না। এরই প্রেক্ষাপটে সদ্যোবিদায়ি মাস জুলাইতে দেশের রপ্তানি আয়ে ইতিবাচক সারা পাওয়া গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত জুলাইয়ে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে তিন কোটি ২৪ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ শতাংশ বেশি। যেখানে এপ্রিল-মে মাসে পোশাকের রপ্তানি প্রায় ৮৫ শতাংশ কমে আসে। সেখানে জুলাইয়ে তা ২ শতাংশে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানান, স্থগিত ও বাতিল হওয়া পোশাকের অর্ডারগুলোও ফিরতে শুরু করেছে।
কভিড-১৯-এর প্রভাবে বিশ্বে অন্য দেশগুলোর চেয়ে বেশি পড়েছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে প্রায় দেড় লাখের বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে অর্ধকোটির বেশি। মহামারির এই সময়ে তাই দেশটির ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই পোশাক আমদানি কমিয়ে দিয়েছেন। তাতে বাজারটিতে শীর্ষ পাঁচ পোশাক রপ্তানিকারক দেশের রপ্তানি কমেছে।
সম্প্রতি প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৪৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৯.৭৩ শতাংশ কম। অথচ ১৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২০ সাল শুরু হয়েছিল। পরের মাসেও প্রবৃদ্ধি হয় ১১ শতাংশ। মার্চ ও এপ্রিলেও রপ্তানি নেতিবাচক হয়নি। তবে মে মাসে গিয়ে রপ্তানি ১২ শতাংশ কমে যায়। এদিকে করোনার কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৭৮৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩০.৩৭ শতাংশ কম। গত বছর যুক্তরাষ্ট্র আট হাজার ৩৮১ কোটি ডলারের পোশাক আমদানি করেছে।
গত মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম প্রথম স্থানে ছিল। জুনে সেটি দখল করে নিয়েছে চীন। তবে দেশটির পোশাক রপ্তানি চলতি বছরের প্রথম ছয় মাসে ৪৯ শতাংশ কমে গেছে। বাণিজ্যযুদ্ধের সঙ্গে করোনাভাইরাস যোগ হওয়ায় এই দুর্দশা হয়েছে। তাতে ছয় মাস শেষ যুক্তরাষ্ট্রে ৫৭৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করছে চীনের উদ্যোক্তারা।
যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় ও চতুর্থ পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে বাংলাদেশ ও ভারত। চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত ১৫৩ কোটি ৭৮ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। দেশটির রপ্তানি কমেছে ৩২.০৯ শতাংশ। ভারতের বাজার হিসস্যা ৪.৬৫ শতাংশ।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে এই বাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে। গত বছর ৫৯৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, এই আয় ২০১৮ সালের চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি। উদ্যোক্তারা জানান, ২০১৮ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। চীনের ওপর নির্ভরশীলতা কমানো ও বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে বেশি ক্রয়াদেশ নিয়ে বাংলাদেশে আসে অনেক ক্রেতা প্রতিষ্ঠান। রপ্তানিও আনুপাতিক হারে বাড়তে থাকে। তবে করোনায় নতুন করে বাজারটিতে খারাপ সময়ের মধ্যে পড়েছে বাংলাদেশ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা