সংকটেও বেড়েছে আমানত: শীর্ষে ট্রাস্ট, সিটি ও ব্র্যাক ব্যাংক
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে গোটা বিশ্বের মতোই বিপর্যস্ত বাংলাদেশ। দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে ব্যবসা-বাণিজ্যে। এর মধ্যেই আবার গত ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোতে কার্যকর হয়েছে আমনত ও ঋণে যথাক্রমে ৬ ও ৯ শতাংশ সুদহার। ফলে সাম্প্রতিক সময়ে গ্রাহক হারিয়েছে অনেক ব্যাংক। তবে এই সংকটকালেও আমানত প্রবৃদ্ধি বেড়েছে দেশের অনেক বেসরকারি ব্যাংকের।
আজ বুধবার দেশের জাতীয় দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের এ সংকটকালে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমানত প্রবৃদ্ধি হয়েছে ট্রাস্ট ব্যাংকের। এরপরই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। তবে অর্থের দিক দিয়ে সবচেয়ে বেশি আমানত প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেডের।
সম্প্রতি দেশের ৩০টি বেসরকারি ব্যাংকের আমানতের গতিপ্রকৃতি, জুনভিত্তিক আর্থিক প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ কর্মকতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, বড় ও ভালো ভাবমূর্তি থাকা ব্যাংকগুলোরই আমানত প্রবৃদ্ধি হয়েছে এ করোনাকালে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসে ট্রাস্ট ব্যাংকের মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৮৬ কোটি টাকায়। এর আগে গত বছরের শেষে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ছিলো ২৪ হাজার ১৮২ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথমার্ধে ব্যাংটির আমানত প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ।
জানা যায়, চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারি কিছু বড় প্রকল্পের অর্থ ব্যাংকটিতে জমা হওয়ায় এমন প্রবৃদ্ধি হয়েছে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক মঈউদ্দীন জানান, এ ব্যাংকের কর্পোরেট সুশাসন অনেকটা শক্তিশালী। এছাড়া ব্যাংকের অন্যতম উদ্যোক্তা হলো সেনা কল্যাণ ট্রাস্ট। তাই ব্যাংকের প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থার কারণে করোনার এ সংকটেও আমানত জমা রাখছেন গ্রাহকরা।
ট্রাস্ট ব্যাংকের এডি রেশিও ৮০ শতাংশের কম উল্লেখ করে তিনি আরো বলেন, গ্রাহকদের স্থায়ী আমানত জমা রাখার ক্ষেত্রে তাদের ৫ শতাংশের বেশি সুদ দেওয়া হচ্ছে না। তারপরও গ্রাহকরা অন্যান্য ব্যাংক থেকে আমানত তুলে ট্রাস্ট ব্যাংকে জমা রাখছেন। তবে আমানত প্রবৃদ্ধির পেছনের সরকারি কিছু প্রকল্পের অর্থ জমা রাখারও ভূমিকা রয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ১১ দশমিক ৪৪ শতাংশ আমানত প্রবৃদ্ধি হয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা দ্য সিটি ব্যাংকের। অর্থের হিসেবে যা ২ হাজার ৮২১ কোটি টাকা।
এ বিষয়ে ব্যাংটির এমডি মাসরুর আরেফিন বলেন, সিটি ব্যাংকের প্রতি আস্থার কারণেই গ্রাহকরা কম সুদেও এখানে আমানত জমা রাখছেন। এর কারণেই আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। গ্রাহকরা আমানত জমা রাখার ক্ষেত্রে ভালো ও ভিত মজবুত এমন ব্যাংককে বেশি নিরাপদ মনে করেন। তাই অনেক ব্যাংকে বেশি সুদ পাওয়া সত্ত্বেও গ্রাহকরা কম সুদে সিটি ব্যাংকে আমানত জমা রাখছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১১ দশমিক ২০ শতাংশ আমানত প্রবৃদ্ধি হয়েছে তৃতীয় অবস্থানে থাাকা ব্র্যাক ব্যাংকের। চলতি বছরের প্রথমার্ধে এ ব্যাংকের আমানত বেড়েছে ৩ হাজার ৩৩৭ কোটি টাকা।
তবে অর্থের দিক দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ আমানত বেড়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির আমানত বেড়েছে ৫ হাজার ৫২৮ কোটি টাকা। তবে ব্যাংকটির আমানত প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮৪ শতাংশ। এজেন্ট ব্যাংকিং ও বিপুল পরিমাণে রেমিট্যান্স আহরণের কারণে ব্যাংকটির এত বেশি পরিমাণ আমানত প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া করোনাভাইরাসের এ সংকটকালে আরো বেশ কয়েকটি ব্যাংকের আমানত প্রবৃদ্ধি বেড়েছে। ৮ দশমিক ৭৮ শতাংশ আমানত প্রবৃদ্ধি হয়েছে পূবালী ব্যাংকের, ৬ দশমিক ৮১ শতাংশ ব্যাংক এশিয়ার, ৪ দশমিক ৪৬ শতাংশ প্রাইম ব্যাংকের। সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, এসআইবিএল ব্যাংকের আমানত প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশের বেশি। প্রিমিয়ার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংকের আমানত প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশের বেশি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা