মাছ ও মুরগীর দাম নিম্নমুখী
গত কয়েকমাস ধরেই দাম উঠানামা করছিলো মুরগির বাজারে। আজ দাম কমছে তো পরের দিনই আবার বেড়ে যায়। ঈদুল আজহার আগ মুহূর্তে এমনটাই ছিলো মুরগির দাম। তবে ঈদুল আজহার পর পরই নিম্নমুখী মুরগির বাজার। কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। বাজারে মুরগির দাম কমলেও বাড়তি রয়েছে ডিমের দাম।
অন্যদিকে মুরগির সঙ্গে দাম কমেছে মাছেরও। সবচেয়ে বেশি দাম কমেছে ইলিশের। মাছভেদে কেজিতে ১০ থেকে ১শ টাকা পর্যন্ত দাম কমেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার, খিলগাঁও এবং যাত্রাবাড়ী খুচরা বাজার ঘুরে এসব তথ্য উঠে এসেছে।
এসব বাজারগুলোতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমে এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা কেজিদরে। কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২শ থেকে ২১০ টাকা, সাদা লেয়ার ১৭০ থেকে ১৮০ টাকা কেজিদরে। আর কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, ছোট সোনালি প্রতিহালি ৪৫০ থেকে ৫৫০ টাকায়। আগের দামেই বিক্রি হচ্ছে দেশি মুরগি। এখন বিক্রি হচ্ছে ৬০০ কেজিদরে।
মুরগির দাম কমলেও বাড়তি ডিমের বাজার। ডজন প্রতি পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ধরনের ডিমে।
এসব বাজারে প্রতিডজন লাল ডিম (ছোট ও বড় মিলে) বিক্রি হচ্ছে ১১০ টাকা, দেশি মুরগির ডিম ১৭০ টাকা, সোনালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০, হাঁসের ডিম ১৪০ থেকে ১৪০ টাকায়। দাম কমেছে মাছের বাজারে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমে এসব বাজারে প্রতিকেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩শ টাকা কেজিদরে, প্রতিকেজি মলা বিক্রি হচ্ছে ৩শ থেকে ৩৫০ টাকা, প্রতিকেজি ছোটপুঁটি মাছ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৫শ টাকা, শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪শ টাকা, পাবদা ২৮০ থেকে ৪শ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩শ থেকে ৪শ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ৩শ টাকা, মৃগেল ১৭০ থেকে ২৮০ টাকা, পাঙাস ১শ থেকে ১৬০ টাকা, তেলাপিয়া ১শ থেকে ১৫০ টাকা, কাতল ১৮০ থেকে ৩শ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।
সবচেয়ে বেশি কমেছে ইলিশের। কেজিতে ১শ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হতে দেখা গেছে। এখন এসব বাজারে প্রতি এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯শ থেকে ১শ টাকায়, সোয়াকেজি থেকে দেড়কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১শ থেকে এক হাজার ১শ টাকা কেজিদরে, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা থেকে ৭শ, প্রতি ৫শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৩শ থেকে ৩৫০ টাকার মধ্যে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা