আবারও বাড়ছে এলপিজির দাম
আবার বাড়ছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের দাম। আজ শনিবার থেকে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হতে পারে বলে পরিবেশকদের সূত্রে জানা গেছে।
এ নিত্যপণ্যটির দাম বাড়ায় নাগরিকদের জীবনের ব্যয় আরেক দফা বৃদ্ধি পাবে। এতে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের গ্যাসের মূল্য গড়ে ৯০০ টাকার ওপরে পড়বে, যা এখন গড়ে ৮০০ টাকায় মিলছে।
যদিও গত মাসেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১২ কেজি ওজনের সিলিন্ডারপ্রতি এলপিজির দাম ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করেছে।
এলপিজির দাম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়ান বলে অভিযোগ রয়েছে। এদিকে দাম বৃদ্ধি করলেও বেসরকারি এলপিজি পরিবেশকরা খুচরা বিক্রেতাদের বিক্রি মূল্যের রশিদ দেন না। ফলে দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মনে রয়েছে নানা প্রশ্ন।
জানতে চাইলে ওমেরা এলপিজির প্রথান নির্বাহী শামসুল হক বলেন, বাজারে প্রতিযোগিতা বেশি হওয়ায় প্রতিটি কোম্পানি উৎপাদন খরচের চেয়ে কম দামে এলপি গ্যাস বিক্রি করছে। এভাবে চলতে থাকলে এ খাত বসে যাবে। তাই ব্যবসায়ীরা কীভাবে টিকে থাকা যায়, তা নিয়ে আলোচনা করছেন।
তিনি জানান, বর্তমান বাজার মূল্যের চেয়ে সিলিন্ডারপ্রতি ৭০ থেকে ৮০ টাবা বেশি হলে তারা ব্রেক ইভেন্টে থাকবেন।
বরিশাল ব্যুরো জানিয়েছে, সেনা এলপিজির বরিশালের পরিবেশক আজিম হোসেন জানিয়েছেন, আজ শনিবার থেকে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবার প্রতি সিলিন্ডারের দাম বাড়বে ৫০ থেকে ৭০ টাকা। সর্বশেষ ১ জুলাই দাম বৃদ্ধির পর পরিবেশকরা ৭৫০-৭৭০ টাকা মূল্যে খুচরা বিক্রেতাদের দিচ্ছেন। সেখান থেকে ভোক্তারা কিনছেন ৮০০-৮২০ টাকায়। আজ শনিবার নতুন করে দাম বাড়লে খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে প্রতি সিলিন্ডার বিক্রি করবেন ৮৯০-৯০০ টাকায়। এক প্রশ্নের জবাবে পরিবেশক আজিম বলেন, খুচরা বিক্রেতারা বিক্রয় রশিদ চায় না, তাই দেওয়াও হয় না।
এলপিজি যমুনা (বেসরকারি) কোম্পানির বরিশালের পরিবেশক মো. শাহিন বলেন, গত ৩ আগস্ট তার কোম্পানির প্রধান কার্যালয় থেকে জানিয়ে দিয়েছে যে গ্যাসের দাম বাড়বে। এটা হয়তো এ সপ্তাহেই কার্যকর হবে। তিনি বলেন, সর্বশেষ জুলাইয়ে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ৩০ টাকা বেড়েছিল। এবার ৫০ থেকে ৭০ টাকা বাড়তে পারে।
বরিশাল নগরীর ফরেস্টার বাড়িপুল এলাকার এলপি গ্যাসের খুচরা বিক্রেতা মো. মামুন জানান, পরিবেশকরা দাম বাড়ালে তাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। দেশে বছরে এলপিজির চাহিদা ১৫ লাখ টন। সরবরাহ হয় প্রায় ১০ লাখ টন। এর মধ্যে বছরে মাত্র ২০ হাজার টন উৎপাদনের সক্ষমতা রয়েছে সরকারি এলপিজি কোম্পানির। বাকি মার্কেট বেসরকারি এলপিজি ব্যবসায়ীদের দখলে।
আবাসিক গ্যাস সংযোগ বন্ধ এবং সরকারি উৎপাদন স্বল্পতায় বেসরকারি এলপিজি ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে ব্যবসা করছেন বলে অভিযোগ করেছেন সংশ্নিষ্টরা। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখার সরকারি নির্দেশনা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ওজনে কম দেওয়া এবং টুইনিং (বোতলে হাওয়া ভরা) করার অভিযোগ রয়েছে মাঠ পর্যায়ের বিক্রেতাদের বিরুদ্ধে। বাজার নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ তেমন নেই বললেই চলে। ফলে ঠকছেন গ্রাহকরা। লাভবান হচ্ছেন উৎপাদক ও মধ্যস্বত্বভোগীরা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, যে কোনো খাতে সরকারি কোম্পানি থাকে বাজার নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমাদের দেশের চিত্র বিপরীত। বাংলাদেশে পুরো জ্বালানি খাত বেসরকারি এলপিজির মালিকদের নিয়ন্ত্রণে। বছরের পর বছর সরকারি এলপিজি কোম্পানির সক্ষমতা ও বিপণন ব্যবস্থা আধুনিকায়ন হচ্ছে না। এই দুষ্ট চক্রের সুবিধা পায় সরকারি লোকজনও। মূলত বঞ্চিত হচ্ছে জনগণ।
তিনি বলেন, আবাসিক খাতে গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়টিও এলপিজি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছেন। অথচ আবাসিক খাতে গ্যাস সংযোগ দিলে সরকারি রাজস্ব বাড়ত। অবৈধ ব্যবহার কমত। এখন অবৈধভাবে কোটি কোটি টাকার গ্যাস ব্যবহার হচ্ছে। আবার সরকারও রাজস্ব হারাচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা