মুরগির দাম কম ডিমের বাজার চড়া
ঈদুল আজহার আগে চড়া ছিল মুরগির বাজার। সে সময় ১৩০ টাকার রোস্টের মুরগি বিক্রি হয়েছিল ২০০ টাকায়। বয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকার ঘরে ছিল। তবে ডিমের বাজার ছিল স্বাভাবিক। ঈদের পর পরই উল্টো ভাব দেখা যায় বাজারে। মুরগির নিম্নমুখী ভাব দেখা গেলেও দাম বেড়েছে ডিমের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে মুরগির। আর ডিম ভেদে ডজনে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর মগবাজার, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার, খিলগাঁও, শান্তিনগর ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকা। কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা, সাদা লেয়ার ১৮০ টাকা, কক মুরগি ২৪০ টাকা।
আর কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, ছোট সোনালি মুরগি প্রতিহালি ৪৫০ থেকে ৫৫০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ কেজিদরে, যা ঈদের আগেও একই দামে বিক্রি হয়েছিল।
মুরগির দাম কমলেও দাম বেড়েছে ডিমের। সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন প্রকারের ডিমে। এসব বাজারে প্রতিডজন লাল ডিম (ছোট) বিক্রি হচ্ছে ১১০ টাকা, লাল (বড়) ১২০ টাকায়, দেশি মুরগি ১৭০ টাকায়, সোনালি মুরগির ডিমি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁস ১৩০ থেকে ১৪০ টাকায়।
অপরদিকে মুরগির সঙ্গে দাম কমেছে মাছ বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমে এসব বাজারে প্রতিকেজি কাচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৫০০ টাকা, শিং (আকারভেদে) ২৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ২৮০ থেকে ৪০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩০০ থেকে ৪০০ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ৩০০ টাকা, মৃগেল ১৭০ থেকে ২৮০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৬০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১৫০ টাকা, কাতলা ১৮০ থেকে ৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।
সবচেয়ে বেশি দাম কমেছে ইলিশের। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম। বর্তমানে এসব বাজারে সোয়া কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকা, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৪৫০ থেকে ৫৫০ টাকায়। এছাড়া ছোট ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা