দুর্নীতি বন্ধ হলেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি
অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী অর্থের প্রবাহ দ্রুতগতিতে বাড়ছে। এর মধ্যে রয়েছে দেশি-বিদেশি ঋণ, বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে অর্থের জোগান।
এমন পরিস্থিতিতে বাংলাদেশও করোনার প্রভাব মোকাবেলায় দেশি-বিদেশি ঋণ নিচ্ছে এবং বিনিয়োগ করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে বাজারে টাকার প্রবাহ বাড়াচ্ছে। এসব অর্থ ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা পেলেই কেবল দ্রুত ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।
‘করোনা মহামারী মোকাবেলায় ঋণ ও বিনিয়োগে দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় অর্থের ব্যবহারের ক্ষেত্রে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
সূত্র জানায়, বহুজাতিক সংস্থাগুলো থেকে বাংলাদেশ ২৮০ কোটি ডলারের ঋণ গ্রহণ করেছে। এর একটি অংশ দিয়ে করোনা মোকাবেলায় মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, হ্যান্ড গ্লাভসসহ নানা ধরনের সুরক্ষা সামগ্রী আমদানি করা হয়েছে। এসব কেনাকাটায় ইতোমধ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংস্থা।
জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ যুগান্তরকে বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি রোধে দুদক থেকে প্রতিনিধি রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এখনও এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমি মনে করি, দুর্নীতি অবশ্যই বন্ধ হতে হবে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। দুদকের যেটুকু আইনি ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করছে। এর বাইরেও সংশ্লিষ্টদের অনেক দায়িত্ব রয়েছে। বিভিন্ন সেবা খাতের দুর্নীতি দমনে দুদকের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে। আমি বলতে চাই, দুর্নীতি কোনোভাবেই দেশকে এগিয়ে নিতে পারে না। বরং পিছিয়ে দেয়। তাই যারা দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে কাজ করতে হবে।
তিনি বলেন, করোনাকালেও যারা দুর্নীতি করছে, তাদের মধ্যে কোনো ধরনের মানবিক বোধ নেই। যে কারণে তারা মানুষের জীবন-মরণের মতো বিষয়গুলো নিয়েও দুর্নীতি করছে। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কমিশন থেকে একাধিক টিম গঠন করা হয়েছে। তারা মাঠপর্যায়ে কাজ করছে।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, করোনার প্রভাব মোকাবেলায় যেসব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে, সেগুলোয় দেশি-বিদেশি ঋণের অর্থের জোগান রয়েছে। এখন দেশি ঋণের পাশাপাশি বিদেশি ঋণও অনেক বেশি প্রয়োজন। এসব অর্থের ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ না হলে দ্রুত এবং ভালো সুফল পাওয়া যাবে না। দুর্নীতি হলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে।
তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সরকারকে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দ্রুত অর্থছাড় করতে হবে। তা না হলে প্রণোদনার সুফল সহজে মিলবে না।
বিশ্বব্যাংক বলছে, করোনার কারণে বিশ্ব অর্থনীতি যত দ্রুত পড়েছে, অনেকটা তত দ্রুতই ঘুরে দাঁড়াবে। অনেকটা ‘ভি’ আকৃতিতে। অর্থাৎ করোনার কোপে হঠাৎ করেই অর্থনীতি পড়ে গেছে, তেমনি বড় বিনিয়োগ, ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব উৎস থেকে বাজারে ব্যাপক হারে টাকা ছাড়ার কারণে অর্থনীতি দ্রুতই ঘুরে দাঁড়াবে।
এতে আরও বলা হয়, উন্নয়নশীল দেশগুলো করোনার প্রভাব মোকাবেলায় নিজস্ব উৎস, বিদেশি উৎস এবং বহুজাতিক সংস্থাগুলো থেকে ঋণ গ্রহণ করছে। এসব অর্থ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। কেননা সরকারগুলোর পক্ষে দ্রুত অর্থ ব্যবহারের ক্ষেত্রে সুনীতির বাস্তবায়ন এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে কঠিন কাজ। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঋণদাতা দেশ ও সংস্থার সহায়তা গ্রহণ করতে পারে সরকার।
এসব ক্ষেত্রে বিশ্বব্যাংক বেশকিছু পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে ঋণ পাওয়ার ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর শর্ত বাস্তবায়ন, সরকারের ঋণ, সরকারি সংস্থাগুলোর দায়দেনা এবং বিভিন্ন উপকরণের বিপরীতে ঋণের তথ্য জনগণের সামনে প্রকাশ করা।
এছাড়া ঋণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ, অর্থ ব্যবহারের সব ধরনের গোপনীয়তা প্রকাশ, ঋণের বিপরীতে নিজস্ব উদ্যোগে জামানত গ্রহণ এবং তার সঠিক ব্যবহার করলেই সরকারের ঋণ গ্রহণ সীমিত থাকবে।
করোনার প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে ৭৩ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩৮ কোটি ডলার, বিশ্বব্যাংক থেকে ১২৬ কোটি ডলার এবং এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার পেয়েছে। এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক জ্বালানি তেল আমদানিতে ঋণ দিচ্ছে। জাইকা তিন মাস পরপর ৫-৭ কোটি ডলারের ঋণের কিস্তি ছাড় করছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা