ঈদের বোনাস পরিশোধ করেনি ১২৫৮ কারখানা
আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা—দেশের এ ছয় শিল্প এলাকায় ঈদুল আজহার ভাতা বাবদ বোনাস পরিশোধ হয়নি ১ হাজার ২৫৮ কারখানার। শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্প কেন্দ্রীভবনের কারণেই ছয় শিল্প এলাকায় একক খাতভিত্তিক কারখানার সংখ্যা বেশি। ছয় শিল্প এলাকায় শুধু পোশাক খাতের কারখানা আছে ২ হাজার ৮৯৩টি। এ খাতেরই ব্যাকওয়ার্ড লিংকেজ বস্ত্র শিল্পের কারখানা আছে ৩৮৯টি। এছাড়া বেপজার আওতায়ও আছে বস্ত্র ও পোশাক খাতের কারখানা। এভাবে ছয় শিল্প এলাকায় মোট ৭ হাজার ৬০২টির মধ্যে পোশাক খাত কেন্দ্রিক মোট কারখানার সংখ্যা ৩ হাজার ৩৭২। বোনাস পরিশোধের চিত্রেও এ কেন্দ্রীভবনের প্রতিফলন দেখা যায়।
ছয় শিল্প এলাকায় বোনাস পরিশোধ হয়নি বিজিএমইএর সদস্য কারখানা ৪৭৬টিতে। শিল্প এলাকাগুলোয় বিজিএমইএর সদস্য মোট কারখানা ১ হাজার ৮৮২টি। বিকেএমইএর সদস্য মোট ১ হাজার ১০১টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়নি ১২২টির। বস্ত্র খাতের সংগঠন বিটিএমএর সদস্য ৩৮৯ কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়নি ৫৮টিতে।
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতাভুক্ত মোট ৩৬৪টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়নি ৫৮টিতে। ছয় শিল্প এলাকায় বস্ত্র ও পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বেপজার আওতার বাইরে চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজন, ওষুধসহ সব খাত মিলিয়ে অন্যান্য কারখানা আছে ৩ হাজার ৮৬৬টি। এর মধ্যে বোনাস পরিশোধ হয়নি ৯৫৬ কারখানার।
বোনাস পরিশোধের শতকরা হার বিশ্লেষণে শিল্প পুলিশ বলছে, মোট ৭ হাজার ৬০২টি কারখানা ৭৮ শতাংশ বোনাস দিয়েছে। অন্যান্য খাতে বোনাস পরিশোধের হার ৭৫ শতাংশ। বিটিএমএর সদস্য কারখানার ৭৬ শতাংশ, বিকেএমইএর সদস্য কারখানার ৮৯ শতাংশ ও বিজিএমইএর সদস্য কারখানাগুলোর ৭৫ শতাংশতে বোনাস পরিশোধ হয়েছে।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, সক্রিয় সদস্যদের ৯৬ শতাংশতে বোনাস পরিশোধ হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তাদের সক্রিয় কারখানা সংখ্যা ১ হাজার ৮৯৮টি। এর মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ১ হাজার ৮২১টিতে। মাঠ পর্যায় থেকে সংগৃহীত এসব তথ্য গতকাল বেলা ৩টা পর্যন্ত সময়ের।
তবে ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাসের বিষয়ে গার্মেন্টসসহ সব ধরনের শিল্প খাতের শ্রম পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঈদের আগে শ্রম পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি ঈদের আগের নির্দিষ্ট সময়ে শ্রমিকদের প্রতিশ্রুত বেতন-বোনাস প্রদান করায় মালিকদের ধন্যবাদ জানান। তিনি করোনা দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কর্মস্থল ত্যাগ না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থান সচিব কেএম আব্দুস সালাম বলেন, করোনাভাইরাস সংক্রমণের পর প্রতিমন্ত্রীর নির্দেশে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের দুটি অধিদপ্তরের কর্মকর্তা এবং মালিক-শ্রমিকদের সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। সারা দেশে গঠিত ২৩টি কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ঈদের আগে শ্রম পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মালিক-শ্রমিক সবাই আন্তরিক।
ঈদের আগে বেতন-বোনাস বিষয়ে শ্রম পরিস্থিতি নিয়ে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় জানান, অন্য যেকোনো ঈদের চেয়ে এবারের ঈদুল আজহার আগে বেতন-বোনাস নিয়ে শ্রম অসন্তোষ নেই বললেই চলে। সারা দেশে বিশেষ করে শ্রমঘন শিল্প এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে দু-চারটি কারখানায় শ্রম অসন্তোষের আশঙ্কা থাকলেও আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমাধান করেছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে তিনটি কারখানার বেতন-বোনাসের সমস্যা নিয়ে তিন আঞ্চলিক কার্যালয়ের উপমহাপরিদর্শকরা মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা