৯% সুদ কার্যকরে গড়িমসি
ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনতে গড়িমসি করছে বেশ কয়েকটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গত জুনেও অন্তত সাতটি ব্যাংক ৯ শতাংশের নিচে সুদ নামাতে ব্যর্থ হয়েছে। এর সবকয়টিই বেসরকারি খাতের ব্যাংক। মে মাসে ব্যর্থের তালিকায় ছিল ১৩টি। আর এপ্রিলে ছিল ১৫টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। গ্রাহক কোনো কারণে খেলাপি হলে ওই সময়ের জন্য ঋণের কিস্তির বিপরীতে ৯ শতাংশের বাইরে অতিরিক্ত আরো ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করা যাবে। এর বাইরে ঋণের বিপরীতে অন্য কোনো সুদ বা মুনাফা আরোপ করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া জুন মাসে ব্যাংক খাতের গড় সুদহার নেমেছে ৭.৮৬ শতাংশে। গত মে মাসে যা ছিল ৮.০৯ শতাংশ। এ সময়ে আমানতের গড় সুদহার ৫.০৬ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৫.২৪ শতাংশ। ফলে জুনে ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদের স্প্রেড দাঁড়িয়েছ ২.৮০ শতাংশে। মে মাসে ছিল ২.৮৫ শতাংশ।
অন্যদিকে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণসহ ব্যাংকিং খাতে জুন মাসে গড় সুদহার নেমেছে ৭.৯৫ শতাংশে। গত মে মাসে যা ছিল ৮.১৮ শতাংশ। এ সময়ে আমানতের গড় সুদহার ৫.২৪ শতাংশে নেমেছে, যা এপ্রিলে ছিল ৫.৩৭ শতাংশ। ফলে ব্যাংকগুলোর সুদের গড় স্প্রেড দাঁড়িয়েছে ২.৮৯ শতাংশে, যা এপ্রিলে ছিল ২.৯৪ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া জুন মাসে বেসরকারি ব্যাংকের ঋণের গড় সুদহার ছিল ৮.২৩ শতাংশ। আর আমানতে ছিল ৫.৪২ শতাংশ। ফলে তাদের গড় স্প্রেড নেমেছে ২.৮১ শতাংশ। এ সময়ে বিদেশি ব্যাংকগুলো গড়ে ২.৭৩ শতাংশ সুদে আমানত এবং ৭.৬৩ শতাংশ সুদে ঋণ দিয়েছে। ফলে এসব ব্যাংকের স্প্রেড নেমেছে ৪.৯০ শতাংশে। সরকারি মালিকানার বিশেষায়িত ব্যাংকগুলো গড়ে ৫.৬১ শতাংশ সুদে আমানত এবং ৭.৭৬ শতাংশ সুদে ঋণ দিয়েছে। ফলে তাদের স্প্রেড নেমেছে ২.১৫ শতাংশে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা