পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়ছে মসলার দাম
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়ছে মসলা জাতীয় পণ্যের দাম। সাত দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি লবঙ্গের দাম ১০০ টাকা বেড়েছে। এছাড়া পেঁয়াজ, শুকনা মরিচ ও আদার দাম কেজিতে ৫-১০ টাকা বাড়ানো হয়েছে। ভোক্তারা বলছেন, প্রতিবছরের মতো এবারও ঈদ ঘিরে অসাধু বিক্রেতারা মসলা জাতীয় পণ্যের দাম বাড়াতে শুরু করেছে। করোনাকালে মসলা জাতীয় পণ্যের দাম এভাবে বাড়লে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। মঙ্গলবার সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্য তালিকায় এসব পণ্যের দাম বাড়ার চিত্র দেখা গেছে। টিসিবি বলছে, সাত দিনের ব্যবধানে প্রতিকেজি লবঙ্গের দাম বাড়ানো হয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। প্রতিকেজি শুকনা মরিচের দাম বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। আদার দাম কেজিতে বেড়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ ও আমদানি করা আদার দাম বেড়েছে ৩ দশমিক ৭০ শতাংশ। জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে পণ্যের দাম সহনীয় রাখতে বিশেষভাবে তদারকি করা হচ্ছে।” তিনি বলেন, “ইতোমধ্যে যে সব পণ্যের দাম বেড়েছে, সেগুলোর দাম কমাতে বাড়তি নজর রাখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পেলে শাস্তির আওতায় আনা হবে।” মঙ্গলবার রাজধানীর নয়াবাজার, রায়সাহেব বাজার ও কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন প্রতিকেজি লবঙ্গ মানভেদে বিক্রি হয়েছে ৮০০ থেকে ১০০০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ৭০০ থেকে ৯০০ টাকা। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। আমদানি করা শুকনা মরিচ আকার ও মানভেদে বিক্রি হয়েছে ২৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২৪০-২৯০ টাকা। প্রতিকেজি দেশি আদা বিক্রি হয়েছে ১০০ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা। এছাড়া আমদানি করা আদা প্রতিকেজি বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকা। রাজধানীর নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. একরামুল হক বলেন, “দুই সপ্তাহ আগেও একাধিক মসলার দাম কম ছিল। কিন্তু ঈদ ঘনিয়ে আসায় দাম বাড়তে শুরু করেছে। এ দেশের মানুষ শুধু কোরবানির ঈদে মাংস রান্না করে খাওয়ার জন্য মসলা কেনে না, প্রতিদিনের খাবার রান্নার জন্য মসলা জাতীয় পণ্য কিনতে হয়। করোনা পরিস্থিতির মধ্যে এভাবে দাম বাড়ানোয় সাধারণ ভোক্তা নাজেহাল হচ্ছেন।” তিনি বলেন, “এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত পণ্যের দাম না বাড়ানো। কিন্তু মুনাফাখোর ব্যবসায়ীরা নীতি কথা শোনে না। এজন্য সরকারি তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানো উচিত।” রায়সাহেব বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. জসিম বলেন, “কোরবানির ঈদ ঘিরে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। আদার দামও বাড়তি। লবঙ্গের দামও বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। যদিও বাজারে এসব পণ্যের সংকট নেই। সামনে ঈদ, তাই বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।” একই বাজারে মুদি পণ্যের বিক্রেতা মো. আরিফ বলেন, “কিছুদিন ধরে পাইকারি বাজারে মসলা জাতীয় কয়েকটি পণ্যের দাম বাড়তি। যে কারণে বেশি দরে আনতে হয়। বিক্রিও করতে হয় বেশি দরে। পাশাপাশি বৃষ্টির কারণে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। বৃষ্টি কমে গেলে দাম কমবে বলে আশা করছি।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা