চায়না টাউন প্রতিষ্ঠায় প্রয়োজনে জমি দেবে বসুন্ধরা গ্রুপ
ঢাকায় চায়না টাউন প্রতিষ্ঠার জন্য জমির প্রয়োজন হলে বসুন্ধরা গ্রুপ তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তাকে চায়না স্ট্রিট নামকরণের প্রস্তাব দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এলে তাকে এসব প্রস্তাব দেওয়া হয়।
এদিন ডেইলি সানের কনফারেন্স হলে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজটোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। মতবিনিময় সভায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চীনা রাষ্ট্রদূতকে প্রস্তাব দেন, চীন আগ্রহী হলে ঢাকায় চায়না টাউন প্রতিষ্ঠা করা সম্ভব। এ জন্য জমির প্রয়োজন হলে বসুন্ধরা গ্রুপ তা দিতে প্রস্তুত। এ প্রস্তাবে সন্তোষ প্রকাশ করে লি জিমিং বলেন, বসুন্ধরার এই প্রস্তাব চীন বিবেচনা করবে।
বাংলাদেশে একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠায় লি জিমিংয়ের দৃষ্টি আকর্ষণ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ অনেক। এখানে চীনা ব্যাংক প্রতিষ্ঠা করা হলে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরো সহজ হবে।
এ প্রস্তাবে একমত পোষণ করে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনা ব্যাংক প্রতিষ্ঠায় কোনো বাধা নেই। কীভাবে এ ব্যাংক প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
সভায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তাকে চায়না স্ট্রিট নামকরণের ঘোষণা দেন। চীনা রাষ্ট্রদূত আনন্দের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দেন।
এরপর ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করে উচ্ছ্বসিত হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে এসে আমি আনন্দিত। এটি সত্যিই বড় একটি মিডিয়া হাউজ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা