সেরা কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্য সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ: সায়েম সোবহান
বসুন্ধরা গ্রুপ সবসময় সেরা কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে মানসম্মত পণ্য সরবরাহ করে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, এই বিষয়টি সেলস টিমকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোক্তাদের কাছে তুলে ধরতে হবে। সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সেলস কনফারেন্স ২০২০- এ প্রধান অতিথির বক্তব্যে সায়েম সোবহান আনভীর এসব কথা বলেন। ‘টুগেদার টুওয়ার্ডস উইনিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেলস কনফারেন্স আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর।
সায়েম সোবহান আনভীর বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সিমেন্ট মার্কেটে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের টিম সবচেয়ে দক্ষ এবং পরিশ্রমী। তিনি আরও বলেন, সততা, পরিশ্রম এবং কর্মনিষ্ঠার মধ্য দিয়ে একজন বিক্রয়কর্মী তার কর্মজীবনে দক্ষতা বৃদ্ধি করতে পারেন, যা তার বর্তমান ও ভবিষ্যতে ক্যারিয়ার ও কোম্পানির বাজার বৃদ্ধিতে সব সময় সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। এছাড়া বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. তোফায়েল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিক্রয়কর্মীদের মধ্যে টেরিটরি, এরিয়া ও ডিভিশনভিত্তিক সেরা পারফরমারদের সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদানের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (একাউন্টস ও ফাইন্যান্স) নুরে আলম সিদ্দিকী ও পিজিরুল আলম খান এবং জেনারেল ম্যানেজার (সেলস) মাহমুদুল হাসান প্রমুখ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা