দাম ও সরবরাহ নিশ্চিতে এলপিজির ব্যবহার
দাম ও সরবরাহ নিশ্চিত করতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করার কথা ভাবছে সরকার। বিকল্প হিসেবে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে)ব্যবহার নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এলপি গ্যাসের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে সরকার। এ সংক্রান্ত নীতি চূড়ান্ত হচ্ছে। রেগুলেটরি কমিটির মাধ্যমে এ খাত নিয়ন্ত্রণ হবে। তখন দেশের বাজার আর আন্তর্জাতিক বাজারে এলপিজির দামে তারতম্য থাকবে না।
দেশের অর্থনীতির আকার ক্রমশ বড় হচ্ছে। বাড়ছে গ্যাস ও বিদ্যুতের চাহিদাও। তাই কলকারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছাড়া অন্যসব খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে এলপিজির ব্যবহার বাড়ানো হবে। এখনই বাসাবাড়ি ও পরিবহন খাতে পাইপের গ্যাস ব্যবহারকারীদের নিরুৎসাহিত করছে সরকার। এছাড়া বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতে এলপিজি উৎপাদনে দেশীয় কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার কথাও ভাবছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এলপিজির ব্যবহার বাড়াতে জনসচেনতা জরুরি। বাসাবাড়ি ও পরিবহন খাতে ব্যবহার করা গ্যাসের ২০ শতাংশ নষ্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি এলপিজি ব্যবহার করি, তাহলে ২০ শতাংশ সাশ্রয় হবে। বাসাবাড়ি ও পরিবহন খাতে এলপিজিকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা নিয়েছি।
নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হচ্ছে। এলপিজি সিলিন্ডারের ব্যবহার নিরাপদ করতে বিস্ফোরক অধিদপ্তরকেও ঢেলে সাজানো হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, দেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ হাউসহোল্ড (পরিবার) রয়েছে। এর মধ্যে এলপিজি ব্যবহৃত হয় প্রায় এক কোটি পরিবারে।
দেশে এখন এলপিজির চাহিদা প্রায় পাঁচ লাখ টন। আগামী চার বছরে এ চাহিদা ১০ লাখ টন ছাড়াবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ভবিষ্যৎ বাজার বিবেচনায় আসছেন দেশ-বিদেশের নতুন উদ্যোক্তাও।
সংশ্লিষ্টরা বলছেন, এক সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপিজির নিয়ন্ত্রণ করত। তবে দেশের সাধারণ মানুষকে জ্বালানির আওতায় নিয়ে আসতে ২০০০ সালের দিকে সরকার বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান করে এবং তখন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আসতে শুরু করে। এলপিজির বাজার বড় হতে থাকে। আমদানিতে এখন অনেক বড় বড় কোম্পানি এগিয়ে আসছে। একই সঙ্গে চূড়ান্ত নীতিমালা ঘোষণা হলে রেগুলেটরি কমিটির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে।
এদিকে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমায় সরকারি এলপি গ্যাসের দাম প্রতি বোতল (১২ কোজি) ৬০০ টাকা করেছে বিপিসি। সংস্থাটির চেয়ারম্যান মো. সামছুর রহমান বলেন, সরকারি এলপিজির দাম বোতল প্রতি একশ টাকা কমানো হয়েছে।
গত ১৪ জুলাই করপোরেশন কার্যালয়ে এলপিজির দাম কমানো সংক্রান্ত বৈঠক হয়। সেখানে আগে থেকেই কমিটির করা সুপারিশ বাস্তবায়নে সম্মত হন সবাই। বিপিসির উপ-মহাব্যবস্থাপক (বন্টন ও বিপণন) মোরশেদ হোসাইন আজাদ বলেন, এখনো এই সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সোম বা মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা