ঘরে বসে অনলাইনে দেওয়া যাবে ভ্যাটের টাকা
প্রতি মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিটার্ন দাখিলের পাশাপাশি মূল্য সংযোজন করের (ভ্যাট) টাকা পরিশোধ করে থাকে। এখন থেকে অনলাইনে ভ্যাটের টাকা ব্যাংক হিসাব থেকে সরাসরি সরকারের কোষাগারে জমা দেওয়া যাবে। সেলক্ষ্যে ১৬ জুলাই বৃহস্পতিবার ভ্যাট ই-পেমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ওইদিন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতোমধ্যে ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় ই-পেমেন্ট মডিউল তৈরি করা হয়েছে। দেশি-বিদেশি তিনটি ব্যাংকের মাধ্যমে ব্যবস্থাটি গ্রাহক পর্যায়ে পরীক্ষামূলক যাচাই-বাছাই (ইউজার এক্সসেপটেন্স টেস্ট, ইউএটি) করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় আনুষ্ঠিকভাবে এটি চালু করা হচ্ছে।
এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান সোমবার বলেন, এ পদ্ধতি ব্যবহার করে ভ্যাটের আওতায় নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ব্যাংক হিসাব থেকে সরাসরি ভ্যাট ও সম্পূরক শুল্কসহ যেকোনো প্রদেয় কর সহজে, ঝুঁকিমূক্ত অবস্থায় এবং কম সময়ে সরকারি কোষাগারে পরিশোধ করতে পারবেন। ই-পেমেন্ট ব্যবস্থায় করদাতার কোনো ধরনের হয়রানি থাকবে না বলে তিনি জানান।
বিশ্বব্যাংকের সহায়তায় বর্তমানে ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন করছে এনবিআর। মূলত নতুন ভ্যাট আইন বাস্তবায়নের জন্য প্রকল্পটি নেওয়া হয়, যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে ভ্যাট কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন সম্পন্ন না হওয়ায় এ আইনের পুরোপুরি সুফল মিলছে না বলে মনে করেন ব্যবসায়ীসহ ভ্যাট বিশেষজ্ঞরা। ই-পেমেন্ট ব্যবস্থা চালু হলে নতুন আইনের ভাল সুফল পাওয়া যাবে বলে জানান ব্যবসায়ীরা।
মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে শীর্ষ ১০০ প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে ই-পেমেন্টের সুযোগ পাবে। মোট ভ্যাটের ৩০ শতাংশ এসব প্রতিষ্ঠান থেকে আসে। পরে যোগ্য সব প্রতিষ্ঠান এ প্রক্রিয়ার আওতায় আনা হবে।
এর আগে গত বছর সেপ্টেম্বর থেকে অনলাইনে মাসিক ভ্যাট রিটার্ন জমা দেওয়া শুরু হয়েছে। তবে অনলাইনে পেমেন্ট বা ভ্যাট পরিশোধের সুযোগ ছিল না। দরপত্রসহ পদ্ধতিগত জটিলতার কারণে এ কাজে দেরি হয়েছে। এখন সফটওয়্যারের কাজ সম্পূর্ণ হওয়ায় রিটার্নের সঙ্গে ভ্যাটের টাকাও জমা দেওয়া যাবে।
এনবিআর সূত্র বলছে, ই-পেমেন্ট বা অনলাইনে ভ্যাট দেওয়ার জন্য প্রাথমিকভাবে এইচএসবিসি, প্রাইম ও মিডল্যান্ড ব্যাংকের তিনটি শাখায় কার্যক্রম চালানো হয়েছে। এতে ভ্যাট পরিশোধে কোনো সমস্যা দেখা যায়নি। এখন পর্যায়ক্রমে সব বাণিজ্যিক ব্যাংককে এ প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হবে। এ পদ্ধতির আওতায় ভ্যাট পরিশোধের পর স্বয়ংক্রিয়ভাবে ভ্যাটের চালানের কপি বাংলাদেশ ব্যাংক, সিজিএ ও ভ্যাট অফিসে চলে যাবে। এক কপি যাবে ভ্যাটদাতা প্রতিষ্ঠানের কাছে। এতে ভ্যাটের হিসাবে আরও স্বচ্ছতা আসবে এবং ফাঁকির সুযোগ বন্ধ হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা